MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • Bangladesh News: বাংলাদেশ বিমান দুর্ঘটনায় প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য, ইউনূস সরকারের বিরুদ্ধে লাশ গুম করে দেওয়ার অভিযোগ

Bangladesh News: বাংলাদেশ বিমান দুর্ঘটনায় প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য, ইউনূস সরকারের বিরুদ্ধে লাশ গুম করে দেওয়ার অভিযোগ

Bangladesh Plane Crash Update: বাংলাদেশে বিমান দুর্ঘটনায় এবার ইউনূস প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন সেদেশের পড়ুয়াদের একাংশ। কিন্তু কেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 23 2025, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
নিজের দেশেই জনতার ক্ষোভের মুখে ইউনূস
Image Credit : Wikipedia

নিজের দেশেই জনতার ক্ষোভের মুখে ইউনূস

বাংলাদেশ বিমান দুর্ঘটনায় এবার নিজের দেশেই ফের মুখ পুড়ল ইউনূস প্রশাসনের। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় যেখানে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা সেখানে মৃতের সংখ্যা কম করে দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।  

27
নায্য বিচারের দাবিতে সরব পড়ুয়ারা
Image Credit : Social Media

নায্য বিচারের দাবিতে সরব পড়ুয়ারা

বাংলাদেশে যুদ্ধ বিমান দুর্ঘটনায় মঙ্গলবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে দুর্ঘটনাস্থলের সামনে সরব হন পড়ুয়ারা। যদিও মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ অস্বীকার করেছে ইউনূস প্রশাসন। 

Related Articles

Related image1
RG Kar Junior Doctor Case: সম্পূর্ণ নথি ছাড়াই শুরু কাস্টেডিয়াল বিচার, আদালতে ভর্ৎসিত CBI
Related image2
WB NRC: রাজ্যে ক্রমশ বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, এনআরসি চালুর দাবিতে আদালতে দায়ের মামলা
37
ফের অগ্নিগর্ভ বাংলাদেশ
Image Credit : Social Media

ফের অগ্নিগর্ভ বাংলাদেশ

রাষ্ট্রীয় শোকের আবহে বিমান দুর্ঘটনায় মৃতের পরিচয় ও নিহতদের সংখ্যা কম করে দেখানোর অভিযোগে উত্তাল হয়ে ওঠে উত্তরার মাইলস্টোন কলেজ চত্বর। বিক্ষোভকারীদের দাবি, মৃতদের নাম-পরিচয় গোপন করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও সেনার বিরুদ্ধে মৃতদেহ গুম করে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ তুলে সরব হয়েছে তাঁরা। 

47
বাড়ছে মৃতের সংখ্যা
Image Credit : Social Media

বাড়ছে মৃতের সংখ্যা

বাংলাদেশে স্কুল ছাদের উপর যুদ্ধ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ২৫ জনই শিশু বলে জানা গিয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন বহু। এদিকে এই ঘটনায় মঙ্গলবারই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। 

57
চিনা বিমানে বিপত্তি!
Image Credit : Social Media

চিনা বিমানে বিপত্তি!

অভিযোগ, বাংলাদেশে যে যুদ্ধ বিমানটি ভেঙে পড়েছে সেটি চিনের তৈরি। টাকা দিয়ে চিনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হল তা নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের উপর সেনা বলপ্রয়োগ করেছে বলেও পড়ুয়ারা অভিযোগ করেছেন। 

67
পড়ুয়াদের বিক্ষোভে পিছু হঠল ইউনূস সরকার
Image Credit : Social Media

পড়ুয়াদের বিক্ষোভে পিছু হঠল ইউনূস সরকার

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে যে, আন্দোলনকারী পড়ুয়াদের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হঠেছে ইউনূস সরকার। মঙ্গলবারই উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ইউনূসের শিক্ষা ও আইন উপদেষ্টারা। 

77
 ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার আশ্বাস
Image Credit : Social Media

ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার আশ্বাস

জানা গিয়েছে, আন্দোলনকারী পড়ুয়াদের চাপে পড়ে শেষ পর্যন্ত নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। এছাড়াও আরও একটি কলেজ ক্যাম্পাস করে দেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Bangladesh Bus Service: ১৮ মাস পর আবার চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস, বিএনপি ক্ষমতায় আসতেই সম্পর্কের উন্নতি?
Recommended image2
তাহলে শেখ হাসিনা এবার দেশে ফিরবেন? ICT-র নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
Recommended image3
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Recommended image4
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Recommended image5
International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Related Stories
Recommended image1
RG Kar Junior Doctor Case: সম্পূর্ণ নথি ছাড়াই শুরু কাস্টেডিয়াল বিচার, আদালতে ভর্ৎসিত CBI
Recommended image2
WB NRC: রাজ্যে ক্রমশ বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, এনআরসি চালুর দাবিতে আদালতে দায়ের মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved