MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি

নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি

Sheikh Hasina On Death Verdict: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। নিজের দেশেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে তার। এই রায় নিয়ে কী বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 19 2025, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
নিজের মৃত্যুদণ্ডের সাজা নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা
Image Credit : Getty

নিজের মৃত্যুদণ্ডের সাজা নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশ ট্রাইব্যুনাল আদালত। যদিও সোমবার নিজের ফাঁসির সাজা শুনে খানিকটা থমকে গেলেও ফের গর্জে উঠেছেন মুজিব কন্যা। এমনটাই দাবি আওয়ামী লীগ সদস্যদের। কলকাতায় অবস্থিত আওয়ামী লিগের সদস্যরা জানিয়েছেন যে, তার ফাঁসির আদেশ শুনে শেখ হাসিনা দমে যাওয়া তো দূরে থাক। বরং তিনি যুদ্ধের জন্য কোমর বেঁধে নামতে প্রস্তুত। এমনটাই দাবি কলকাতায় থাকা আওয়ামী লিগের নেতা নেত্রীদের। যাদের মধ্যে রয়েছেন লিগের শীর্ষ স্থানীয় নেতা নেত্রীরা। 

26
শেখ হাসিনার ফাঁসির আদেশে মন খারাপ অনুগামীদের
Image Credit : Asianet News

শেখ হাসিনার ফাঁসির আদেশে মন খারাপ অনুগামীদের

কলকাতায় অবস্থিত আওয়ামী লিগের এক শীর্ষ স্থানীয় নেতা জানিয়েছেন যে, সোমবার বাংলাদেশ আদালতে শেখ হাসিনার ফাঁসির সাজা শোনার পর তাদের মনখারাপ হয়ে গিয়েছিল। আর বোধহয় কোনও রাস্তায় খোলা রইল না ভেবে বিমর্ষ হয়ে পড়েছিলেন তারা। যদিও খানিক পরেই ওই নেতার ফোনে ফোন করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতা-কর্মী, অনুগামীদের মন খারাপ করে বসে না থেকে তাদের কোমর বেঁধে যুদ্ধে নামার বার্তা দেন তিনি। 

Related Articles

Related image1
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Related image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
36
ইউনূসকে পাল্টা আক্রমণ হাসিনার
Image Credit : X-@saifahmed75

ইউনূসকে পাল্টা আক্রমণ হাসিনার

শুধু তাই নয়, হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে ওই আওয়ামী লিগের নেতা আরও জানান যে-  প্রথমে নেত্রী বলেন, ‘’আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করলা না?’’ খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন, তিনি ভেবেছিলেন ফোন করবেন। কিন্তু সাহস পাননি। জবাবে হাসিনা তাঁকে সটান বলেন, মুহাম্মদ ইউনূস তাঁকে কি ফাঁসি দেবেন? তিনি বরং ইউনূসকে ফাঁসি দেবেন! ওই নেতার কথায়, ‘’নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দিবে? আমি অরে ফাঁসি দিব! আল্লা আমারে এমনি এমনি বাঁচিয়ে রাখেননি। গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি!'' 

46
বাংলাদেশে ভোট নিয়ে কী বলছে হাসিনার দল?
Image Credit : Asianet News

বাংলাদেশে ভোট নিয়ে কী বলছে হাসিনার দল?

এই বিষয়ে হাসিনা অনুগামীরা আরও জানিয়েছেন যে, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লিগ একটা অলিখিত জোট হয়ে থাকবে। তারা আওয়ামী লিগের পাশাপাশি জাতীয় পার্টি সহ ১৪ টি পার্টিকে ভোটে লড়তে না দেওয়ায় একটা অলিখিত জোট হয়ে থাকবে। কারণ, আওয়ামী লিগের ধারণা, বাংলাদেশে আওয়ামী লিগ দল ছাড়া ভোট হলে যে পার্টিই ক্ষমতায় আসবে তাদের বৈধতা তৈরি হয়ে যাবে। ফলে আওয়ামী লিগের জন্য সেই লড়াইটা আরও কঠিন হয়ে পড়বে। 

56
লড়াইয়ের জন্য প্রস্তুত হাসিনার দল
Image Credit : Getty

লড়াইয়ের জন্য প্রস্তুত হাসিনার দল

 সূত্রের খবর, বাংলাদেশে জুলাই অভ‍্যুত্থান এবং তৎপরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ কলকাতায় আশ্রিত হিসেবে রয়ে গিয়েছে। কবে দেশে ফিরবেন জানেন না তারা। তাঁরা একান্ত আলোচনায় মেনেও নেন যে, তাঁদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভ‍্যুত্থানের খোঁজও পাননি। কিন্তু একইসঙ্গে এখন তাঁরা বলেন যে,  ‘’আমরা পিছনের দিকে তাকাতে চাই না। ‍যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা সামনে তাকাতে চাই।''

66
কোন পথে হাসিনার ভবিষ্যৎ?
Image Credit : Getty

কোন পথে হাসিনার ভবিষ্যৎ?

আদালত গত বছরের জুলাইয়ের বিদ্রোহের জন্য হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের বিদ্রোহের সময় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আদালত ছয়টি ভাগে ৪৫৩ পৃষ্ঠার রায় দিয়েছে। আদালত জানিয়েছে যে হাসিনার অপরাধ মানবতাবিরোধী। একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত এই রায়ে বলা হয়েছে যে হাসিনা ২০২৪ সালের জানুয়ারি থেকে একজন স্বৈরশাসক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি বিরোধী দলকে চূর্ণবিচূর্ণ করেছিলেন। পরবর্তীকালে, যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তখন তাদের উপর গুলি চালানো হয়েছিল। আদালত হাসিনাকে অসংখ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে এবং এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Recommended image2
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা
Recommended image3
পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের
Recommended image4
তারেক রহমানের সরকারের একমাত্র হিন্দু মন্ত্রী নিতাই রায় চৌধুরী, জেনে নিন তাঁর পরিচয়
Recommended image5
Bangladesh: পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে নাশকতার ছক, দিল্লিতে বসে বাংলাদেশের মৌলবাদী!
Related Stories
Recommended image1
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Recommended image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved