MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের

রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের

CV Anand Bose On Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এবার থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী বলেছিলেন তৃণমূল সাংসদ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 19 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
Image Credit : Social Media

কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের

চুঁচুড়ার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আননন্দ বোস। অভিযোগ, রাজভবনে অস্ত্র-বোমা মজুত রয়েছে বলে অতি সম্প্রতি এই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ। যা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার সমান। তাই কল্যাণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কল্যাণের বিরুদ্ধে কী কী অভিযোগ?
Image Credit : Social Media

কল্যাণের বিরুদ্ধে কী কী অভিযোগ?

একই সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ, বিএনএস-এর ১৯৬-এর (১) ধারা আনা হয়েছে। একই সঙ্গে জনমনে আতঙ্কের সৃষ্টি  বিএনএস-এর ১৫৩ (বি), ১৫৩ (সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও বাংলার সাংবিধানিক প্রধানের মামলা রুজু করা নিয়ে মোটেও চিন্তিত নন বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

Related Articles

Related image1
বিবাহবার্ষিকীর দিনই ফাঁসির সাজা ঘোষণা, জানেন শেখ হাসিনার স্বামী কে ছিলেন?
Related image2
অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা
35
কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
Image Credit : Asianet News

কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

রাজ্যপাল সিভি আনন্দ বোসের থানায় অভিযোগ দায়ের করা নিয়ে পাল্টা বোসকে তোপ দেগেছেন কল্যাণ। তিনি বলেন, ‘’আবার বলছি থার্ড গ্রেডেড লোক। যত ধারা বলছি সব উনার বিরুদ্ধে অ্যাপ্লাই করা উচিত। ধারা ছাড়ুন, সিভি আনন্দ বোসকে আমি ছাড়ব নাকি। ও যা ইচ্ছা করুক। ওরকম হাজারটা সিভি আনন্দ বোস দেখেছি। ফালতু লোক।''

45
রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Image Credit : Asianet News

রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এখানেই শেষ নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে, ‘’রাজ্যপালকে আগে বলুন, উনি যেন বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা করে বোমা দিয়েছেন। বন্দুক দিয়েছেন। দিয়ে বলছে আগে তৃণমূলকে মেরো এসো। এসব আগে বন্ধ করতে হবে।''

55
রাজ্যপালের প্রতিক্রিয়া
Image Credit : Asianet News

রাজ্যপালের প্রতিক্রিয়া

এই বিষয়ে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস পাল্টা আরও বলেন যে, ‘’রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা, অভিযোগ তোলার প্রবণতা রয়েছে বাংলায়। রাজ্যপালের বিরুদ্ধে কিছু বললে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে মনে করা হয়। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, ভুয়ো অভিযোগ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Recommended image2
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image3
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Recommended image4
Property Tax Discount: বয়স্কদের দুর্দান্ত খবর! সম্পত্তি করে ১০-২৫% ছাড়, বড় উদ্যোগ কলকাতা পুরসভার
Recommended image5
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Related Stories
Recommended image1
বিবাহবার্ষিকীর দিনই ফাঁসির সাজা ঘোষণা, জানেন শেখ হাসিনার স্বামী কে ছিলেন?
Recommended image2
অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved