MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • নায়াগ্রা জলপ্রপাত ঘুরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ভারতীয় পর্যটক সহ মৃত অন্তত ৫

নায়াগ্রা জলপ্রপাত ঘুরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ভারতীয় পর্যটক সহ মৃত অন্তত ৫

Niagara Falls Accident News: নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ফেরার পথে দুর্ঘটনার কবলে  পর্যটক বোঝাই বাস। বিশদে জানতে সম্পূর্ণ ফটো গ্যালারি দেখুন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 23 2025, 07:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নায়াগ্রায় পথ দুর্ঘটনা
Image Credit : Social Media

নায়াগ্রায় পথ দুর্ঘটনা

নায়াগ্রা জলপ্রপাত ঘুরে বাড়ি ফেরার পথে নিউ ইয়র্কের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস। জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৫৪ জন বেশি যাত্রী ছিলেন। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন, যারা নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছিলেন। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং কেন এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী কারণে এই দুর্ঘটনা?
Image Credit : Social Media

কী কারণে এই দুর্ঘটনা?

এই বিষয়ে স্টেট পুলিশের মেজর আন্দ্রে রে জানিয়েছেন, দুপুর ১২:৩০ নাগাদ বাসের চালক কোনও কারণে অন্যমনস্ক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর দ্রুত গতিতে বাসটিকে সোজা করতে গেলে তা উল্টে রাস্তার ডানদিকে ছিটকে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাপ্তবয়স্ক যাত্রী মারা যান। আহতদের মধ্যে ১ থেকে ৭৪ বছর বয়সী অনেক যাত্রী ছিলেন, যাদের অনেকে বাসের ভেতর আটকে পড়েছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Related image1
উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস
Related image2
'যুব সমাজের জন্য মারাত্মক ব্যাধি'! আইনে পরিণত হল অনলাইন গেমিং বিল, কড়া পদক্ষেপ কেন্দ্রের
35
দুর্ঘটনার কবলে ভারতীয় পর্যটকরাও
Image Credit : Social Media

দুর্ঘটনার কবলে ভারতীয় পর্যটকরাও

নিউ ইয়র্ক স্টেট পুলিশের মুখপাত্র ট্রুপার জেমস ও’ক্যালাঘান জানান, পূর্বদিকগামী বাসটি একটি খাদে পড়ে গেলে এর জানালাগুলো ভেঙে যায় এবং বেশ কিছু যাত্রী ছিটকে বাইরে পড়ে যান। তিনি আরও বলেন, "এই মুহূর্তে আমাদের কাছে একাধিক মৃত্যুর খবর রয়েছে, এবং অনেকে বাসের ভেতরে আটকে আছেন, আহতও হয়েছেন। যাত্রীদের মধ্যে শিশুরাও ছিল।" তিনি আরও জানান যে বেশিরভাগ যাত্রী ভারতীয়, চিনা এবং ফিলিপাইন্সের।

45
আহতদের দ্রুত উদ্ধার
Image Credit : Social Media

আহতদের দ্রুত উদ্ধার

এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে একাধিক হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। মার্সি ফ্লাইট এয়ার মেডিকেল ট্রান্সপোর্ট এবং অন্যান্য জরুরি পরিষেবা সংস্থাগুলো আহতদের বাফেলোর এরি কাউন্টি মেডিকেল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়। দুপুর ২:১০ নাগাদ, এরি কাউন্টি মেডিকেল সেন্টারে অন্তত আটজন রোগীকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

55
দুর্ঘটনায় শোক প্রকাশ সরকারের
Image Credit : Social Media

দুর্ঘটনায় শোক প্রকাশ সরকারের

এই মর্মান্তিক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। তিনি বলেন,  ‘’পুলিশ প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স, যিনি মেডিনার বাসিন্দা। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, দুর্ঘটনাস্থলে বাসের ভাঙা জানালা, যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র এবং বিভিন্ন ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে, উদ্ধার অভিযান চলাকালীন কর্তৃপক্ষ থ্রুওয়ের একটি বড় অংশ উভয় দিকে বন্ধ করে দিয়েছে এবং গাড়ি চালকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Conflict: 'আজ রাতেই ইরানে ভয়ঙ্কর হামলা!' ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব, টার্গেট খনিজ তেল
Recommended image2
‘সিদ্ধান্ত শুধুই আমার, ওঁর কিছু করার নেই!’ ইরান ইস্যুতে নেতানিয়াহুর ওপর ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প?
Recommended image3
Israel Spying: ট্রাম্পের কোন তিন ঘনিষ্ঠের ওপর নজর ইজরায়েলের? পেন্টাগনের রিপোর্টে তোলপাড়
Recommended image4
Iran war: সংঘর্ষ তো ‘প্র্যাকটিস’! ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের বড় বোমা
Recommended image5
Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Related Stories
Recommended image1
উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস
Recommended image2
'যুব সমাজের জন্য মারাত্মক ব্যাধি'! আইনে পরিণত হল অনলাইন গেমিং বিল, কড়া পদক্ষেপ কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved