MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস

উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস

WB Rain Alerts: উইকএন্ডে সকাল থেকেই আকাশের মুখভার। শনিবার ভোররাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে মহানগর ও শহরতলি। সপ্তাহের শেষে দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 23 2025, 06:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়া
Image Credit : Getty

আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যারফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বিস্তার লাভ করেছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে বাংলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

Related Articles

Related image1
'তৃণমূলের রাজনীতি দুর্নীতির উপর দাঁড়িয়ে', অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রীর
Related image2
হাল আমলের ট্রাকেই আটকে পাকিস্তান! মুনিরের 'ফেরারি' মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজনাথের
35
কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি
Image Credit : Getty

কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় এক-দু’টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

45
মৎস্যজীবীদের সতর্ক বার্তা
Image Credit : Getty

মৎস্যজীবীদের সতর্ক বার্তা

নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের ২৩ অগাস্টও বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় দমকা হাওয়া বইতে পারে। এবং সমুদ্র অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।  উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের  শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

55
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারে উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে আজ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায় হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Conflict: সনিয়াই ভরসা তাহলে তৃণমূলের! দলের অবস্থান স্পষ্ট করে কুণালের বার্তা কল্যাণ প্রসঙ্গেও
Recommended image2
Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়
Recommended image3
Bengal Budget: দেউলিয়া রাজকোষ বনাম উত্তরবঙ্গের উন্নয়ন: প্রথম বাজেট নিয়ে বড় ইঙ্গিত অর্থমন্ত্রীর
Recommended image4
Paschimbanga Divas: ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে রাজ্য, জেলায় জেলায় হবে অনুষ্ঠান
Recommended image5
TMC-র পার্টি ফান্ডের কোটি কোটি টাকা এবার কে পাবে? দলের ভাঙনের মুখে দাঁড়িয়ে মহাসংকটে মমতা
Related Stories
Recommended image1
'তৃণমূলের রাজনীতি দুর্নীতির উপর দাঁড়িয়ে', অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রীর
Recommended image2
হাল আমলের ট্রাকেই আটকে পাকিস্তান! মুনিরের 'ফেরারি' মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজনাথের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved