MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • Texas Flood News: আচমকা বন্যায় টেক্সাসে মৃত্যুমিছিল! নিখোঁজ ১৫ শিশু, বাড়ছে মৃতের সংখ্যাও

Texas Flood News: আচমকা বন্যায় টেক্সাসে মৃত্যুমিছিল! নিখোঁজ ১৫ শিশু, বাড়ছে মৃতের সংখ্যাও

Texas Flash Flood: আচমকা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আমেরিকার টেক্সাস প্রদেশ। হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প। বিশদে জানতে পড়ুন  সম্পূর্ণ প্রতিবেদন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 06 2025, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
টেক্সাসে ভয়াবহ বন্যা
Image Credit : AFP

টেক্সাসে ভয়াবহ বন্যা

বন্যায় বিপর্যস্ত মার্কিন মুলুক। আচমকা বন্যায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। হড়পা বানে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
বাড়ছে মৃতের সংখ্যা
Image Credit : Social Media

বাড়ছে মৃতের সংখ্যা

মধ্য টেক্সাসে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। সান আন্তোনিও থেকে প্রায় ৮৫ মাইল উত্তর-পশ্চিমে গুয়াডালুপ নদীর কাছে এই বিপর্যয় ঘটেছে। 

Related Articles

Related image1
Elon Musk New Party: ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে ইলন মাস্ক, নতুন রাজনৈতিক দল ঘোষণা টেসলা কর্তার
Related image2
Ayatollah Ali Khamenei: ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের পর প্রথমবার প্রকাশ্যে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান খামেনইর
37
উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
Image Credit : Social Media

উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

এখন পর্যন্ত ৮৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন রাতভর জল বাড়তে থাকায় গাছ ও ছাদে আশ্রয় নিয়েছিলেন। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় নদীর জল দ্রুত ২৯ ফুট বেড়ে গিয়েছিল।

47
সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ
Image Credit : Social Media

সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ

কেরভিলে অবস্থিত জনপ্রিয় গ্রীষ্মকালীন ক্যাম্প ক্যাম্প মিস্টিকের ২৭ জন মেয়ে নিখোঁজদের মধ্যে রয়েছে। কেরভিল সিটি ম্যানেজার ডাল্টন রাইস বলেছেন, "আমরা নিখোঁজ ২৭ জনকে খোঁজার চেষ্টা করছি, তবে সংখ্যাটা আরও বেশি থাকতে পারে। আমরা এখনও জানি না।" এই ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।

57
অপ্রত্যাশিত বন্যায় দিশেহারা মানুষ
Image Credit : Social Media

অপ্রত্যাশিত বন্যায় দিশেহারা মানুষ

জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকেই বন্যা শুরু হয়েছিল।  আচমকা এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কের কাউন্টির বিচারক রব কেলি বলেন, "নদীর জল যতটা দ্রুত বেড়েছে, কেউ তা আশা করেনি। কেউ এটা আঁচ করতে পারেনি।" আকস্মিক এই বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। 

67
চলছে উদ্ধার অভিযান
Image Credit : Social Media

চলছে উদ্ধার অভিযান

 এই অপ্রত্যাশিত বন্যা সম্পর্কে আগেভাগে কোনও সতর্কতা পাওয়া যায়নি। ফলে খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনও পর্যন্ত ২৩৭ জন স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

77
ড্রোন দিয়ে নিখোঁজদের সন্ধান
Image Credit : Social Media

ড্রোন দিয়ে নিখোঁজদের সন্ধান

বিপর্যয় মোকাবিলা  বাহিনীর পাশাপাশি এই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ১২টি ড্রোন। নিখোঁজদের খুঁজে পেতে যুদ্ধ  গতিতে চলছে অভিযান।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Donald Trump On Lebanon: তার জন্যই জেলযাত্রা আটকেছে নেতানিয়াহুর, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর চটলেন ট্রাম্প
Recommended image2
তাহলে এবার থামবে ইরান যুদ্ধ! খুলে যাবে হরমুজ প্রণালী? চুক্তি নিয়ে বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের
Recommended image3
Rubio: ট্রাম্প মোদীর ‘বিগ ফ্যান’, ভারত-বিরোধী মন্তব্য উড়িয়ে বললেন রুবিও
Recommended image4
Trade Deal: আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তির দোরগোড়ায়, আলোচনায় দারুণ উন্নতি: মার্কো রুবিও
Recommended image5
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Related Stories
Recommended image1
Elon Musk New Party: ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে ইলন মাস্ক, নতুন রাজনৈতিক দল ঘোষণা টেসলা কর্তার
Recommended image2
Ayatollah Ali Khamenei: ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের পর প্রথমবার প্রকাশ্যে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান খামেনইর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved