Venezuelan Oil: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের দখল নেওয়ার পর এবার বিশ্বজুড়ে এই তেল বিক্রির চেষ্টা শুরু করেছে। ভারতও যাতে ভেনেজুয়েলার তেল কেনে, তার জন্য চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
KNOW
Donald Trump: ভারত যাতে ইরান (Iran), রাশিয়ার (Russia) বদলে ভেনেজুয়েলার তেল (Venezuelan Oil) কেনে, তার জন্য চাপ তৈরি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতের সঙ্গে চুক্তি করা হচ্ছে। ফ্লোরিডা (Florida) যাওয়ার পথে নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে (Air Force One) বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, 'আমরা ইতিমধ্যেই চুক্তি করেছি। ভারত এই চুক্তির আওতায় আসছে। ওরা ইরানের কাছ থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা সেভাবেই চুক্তি করছি।' ট্রাম্প বেশ কিছুদিন ধরেই রাশিয়ার কাছ থেকে তেল না কেনার বিষয়ে ভারতের উপর চাপ তৈরি করে আসছেন। সম্প্রতি ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরান থেকে তেল না কেনার বিষয়েও ভারতের উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখল করেছে। বিভিন্ন দেশের কাছে সেই তেল বিক্রি করার জন্য চুক্তি করতে চাইছেন ট্রাম্প।
ইরান-রাশিয়া থেকে তেল কিনবে না ভারত?
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক বহু পুরনো। ইরানের সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো। ভারত এই সম্পর্ক নষ্ট করতে চাইবে না। ফলে ট্রাম্প চাইলেও, ইরান ও রাশিয়ার কাছ থেকে তেল কেনা হয়তো বন্ধ করবে না ভারত। তবে সুবিধাজনক দামে পাওয়া গেলে ভেনেজুয়েলার তেলও কিনতে পারে ভারত।
ডেলসির সঙ্গে কথা মোদীর
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের (Delcy Rodriguez) সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানিয়েছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে। এরপরেই ট্রাম্পের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে, ইরান-রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেও ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনার বিষয়ে চুক্তি করতে পারে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


