মঙ্গলবার ভোরে দক্ষিণ ইটালির উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল টাইরেনিয়া সাগরে, মাটি থেকে ২৫৩ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পে কেঁপে উঠল ইটালি। মঙ্গলবার ভোরে দক্ষিণ ইটালির উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এর আগেই ভূমিকম্প হয়েছে দক্ষিণ ক্যালিফোনিয়াতে। এবার কেঁপে উঠল দক্ষিণ ইটালির উপকূলে। এই কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ২৫৩ কিলোমিটার গভীরে। এমনই জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় মঙ্গলবার ৩টে ৪২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত অনুভূত হয়। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কম্পনটি হয়েছিল টাইরেনিয়া সাগরে। এর মাত্রা ছিল ৬। এমনই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি।

Scroll to load tweet…

এদিকে স্থানীয় সময় সোমবার বিকেলে ক্যালিফোর্নায় কম্পন অনুভূত হয়। আমেরিকাল জিওলজিক্যাল সার্ভে জানিয়েছিল, সেখানে কম্পনের মাত্রা ছিল ৪.১। স্থানীয় সময় সোমবার ৩টে বেজে ৪৩ মিনিটে। কর্ন কাউন্টির ক্যালিফোর্নিয়া সিটির কাছে এডওয়ার্ডাস বিমান ঘাঁটির কাছে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৩.৭ মাইল গভীরে এবং কম্পন দক্ষিণে পামডেল পর্যন্ত অনুভূত হয়। এর মিনিট দুই পর এলাকাতেই ২.৬ মাত্রা আফটার শক অনুভূত হয়েছে বলে খবর। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয় ক্ষতি হয়নি।

এবার ফের কম্পন অনুভূত হল ইটালিতে। মঙ্গলবার ভোরে দক্ষিণ ইটালির উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এই কম্পনের জেরে ইটালিতেও তেমন ক্ষতিক্ষতির খবর আসেনি।

এদিকে কদিন আগে অর্থাৎ মে মাসের শেষের দিকে চিলিতে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মাটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯, এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘ প্রায় ২০ সেকেন্ডের বেশি সময় ধরে চলা এই কম্পনে এক মুহূর্তে বদলে গিয়েছিল আতঙ্কিত জনজীবন। আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, চিলির উত্তরে কালামা শহরের কাছে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটির প্রায় ৮৯ কিলোমিটার গভীরে। চিলির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি হয়।