- Home
- World News
- International News
- Best Cities In The World: বিশ্বের এক নম্বর শহর কোনটি জানেন? দেখে নিন সেরা ৭ শহরের তালিকা
Best Cities In The World: বিশ্বের এক নম্বর শহর কোনটি জানেন? দেখে নিন সেরা ৭ শহরের তালিকা
Best Cities In The Worldবিশ্বের এক নম্বর শহর কোনটি, তা কি জানেন? সম্প্রতি বিখ্যাত 'অ্যাফার মিডিয়া' বিশ্বের সেরা ৭টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নিই এই তালিকার সেরা ৭ শহর কোনগুলো।

1. লন্ডন
Best Cities In The World ইংল্যান্ডের লন্ডন শহর বিশ্বের সেরা শহরের তালিকায় প্রথম স্থান দখল করেছে। এই শহরে পুরনো দিনের ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি আধুনিক ক্যাফে, বার, শপিং মল, হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে এই জায়গাগুলো। পুরনো ঐতিহ্য আর আধুনিক লাইফস্টাইলের স্বাদ যারা একসঙ্গে পেতে চান, তাদের জন্য লন্ডন একদম পারফেক্ট।

2. প্যারিস
বিশ্বের 'রোমান্টিক ক্যাপিটাল' হিসেবে পরিচিত প্যারিস শহর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। শুধুমাত্র ২০২৩ সালেই প্রায় ৪৪ মিলিয়ন পর্যটক এই শহরে ঘুরতে এসেছিলেন। এই বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতির কারণেই প্যারিস বিশ্বের দ্বিতীয় সেরা শহরের তকমা পেয়েছে। এখানকার সুন্দর আবহাওয়া যে কারও মন ভালো করে দেয়।
3. নিউইয়র্ক
আমেরিকার নিউইয়র্ক শহর এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো এই শহরেই অবস্থিত। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা আন্তর্জাতিক পর্যটকদের ভিড়ে এই শহর সবসময় জমজমাট থাকে।
4. টোকিও
জাপানের টোকিও শহর বিশ্বের চতুর্থ সেরা শহর হিসেবে নির্বাচিত হয়েছে। 'অ্যাফার মিডিয়া'-র রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৬০ মিলিয়ন পর্যটককে আকর্ষণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে টোকিও। এর পাশাপাশি পর্যটন শিল্প থেকে ১৩৬ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নিয়েও এগোচ্ছে এই শহর।
5. সিঙ্গাপুর
'দ্য লিটল রেড ডট' নামে পরিচিত সিঙ্গাপুর অত্যন্ত সুন্দর একটি শহর। সেরা শহরের তালিকায় এটি পঞ্চম স্থানে রয়েছে। এখানকার প্রধান পর্যটন আকর্ষণগুলোর মধ্যে মেরিনা বে স্যান্ডস এবং মেরিনা বে অন্যতম। এই জায়গাগুলো সিঙ্গাপুরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং পর্যটকদের সহজেই মুগ্ধ করে।
6. দুবাই
সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহর এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। বিশ্বের উচ্চতম ভবন 'বুর্জ খলিফা' এই শহরেই অবস্থিত। বিপুল সম্পদ এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাত্রার জন্য দুবাই বিশ্বজুড়ে পরিচিত। এখানকার লাক্সারি লাইফস্টাইল পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে।
7. সান ফ্রান্সিসকো
আমেরিকার সান ফ্রান্সিসকো শহর বিশ্বের সেরা শহরের তালিকায় সপ্তম স্থান দখল করেছে। গোল্ডেন গেট ব্রিজ, ওরাকল পার্ক এবং আলকাট্রাজ দ্বীপের মতো বেশ কিছু সুন্দর দর্শনীয় স্থান এই শহরে রয়েছে। এখানকার মনোরম পরিবেশ পর্যটকদের এক নতুন অনুভূতি দেয়।







