MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Donald Trump: কবে থামবে ইরানের যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা জবাব IRGC-র

Donald Trump: কবে থামবে ইরানের যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা জবাব IRGC-র

Donald Trump On Iran: ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শুরু জোর তরজা। ইরানের (Iran Attack) উপর হামলা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Mar 10 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি
Image Credit : X

ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ইরান সংঘর্ষ (Iran War) নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ কার্যত “প্রায় শেষ”। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদলান তিনি। পরে রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে সহদলীয় নেতাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘’যুক্তরাষ্ট্র এখনও পর্যাপ্ত জয় পায়নি। এবং ইরানকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চলবে।''

27
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইরানের
Image Credit : X

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইরানের

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)-এর এই ধরনের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের প্রধান সশস্ত্র বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে যে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তারাই। এদিকে রিপাবলিকান মেম্বারস ইস্যুজ কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘’আমরা অনেক দিক থেকে ইতিমধ্যেই জয় পেয়েছি, কিন্তু এখনও যথেষ্ট জয় পাইনি। ইরানকে “সম্পূর্ণ ও নির্ণায়কভাবে পরাজিত না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।''

Related Articles

Related image1
Gyanesh Kumar: ভোটের প্রস্তুতিতে কড়া নির্বাচন কমিশন, বিনীত গোয়েলকে সতর্কবার্তা জ্ঞানেশ কুমারের
Related image2
Gobardanga Station Fire: সাতসকালে ফিরল মধ্যমগ্রামের স্মৃতি, গোবরডাঙা স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
37
যুদ্ধ নিয়ে সুর বদল ট্রাম্পের
Image Credit : X

যুদ্ধ নিয়ে সুর বদল ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য তাঁর আগের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে বলে মনে করছে আন্তর্জাতিক ওয়াকিবহাল মহল। সোমবার প্রথমে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ভিন্ন সুরে কথা বলেছিলেন। এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে রিপোর্টার Weijia Jiang নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে জানান যে, সোমবার ফোনে কথা বলার সময় ট্রাম্প তাকে বলেছেন যে, ‘’যুদ্ধ নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে গিয়েছে।'' জিয়াং ট্রাম্পের কথা তুলে ধরে আরও লেখেন, ‘’আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষের দিকে, প্রায় সম্পূর্ণ বলা যায়। তাদের কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের কোনো বিমান বাহিনীও নেই।''

47
মার্কিন প্রেসিডেন্টের বার্তা
Image Credit : Getty

মার্কিন প্রেসিডেন্টের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শিগগির শেষ হতে পারে—এমন ইঙ্গিতের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আইআরজিসির এক মুখপাত্র বলেন, 'যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তারাই।'

57
তেল রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা
Image Credit : X

তেল রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা

ইরানের শিয়া ধর্মতান্ত্রিক শাসনের প্রতি আনুগত্য ঘোষণা করা ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েলের হামলা অব্যাহত থাকলে তেহরান অঞ্চল থেকে “এক লিটার তেলও” রফতানি হতে দেবে না বলে জানানো হয়েছে।

67
হরমুজ বন্ধে অবরুদ্ধ তেল রফতানি
Image Credit : X

হরমুজ বন্ধে অবরুদ্ধ তেল রফতানি

ইরান এবং ইজরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বিশ্বে সরবরাহ হওয়া প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের পথ বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে পারছে না এবং সংরক্ষণাগার পূর্ণ হয়ে যাওয়ায় অনেক উৎপাদক দেশ তেল উত্তোলনও বন্ধ করতে বাধ্য হয়েছে

77
সোশ্যাল মিডিয়ায় কী বলেছেন ট্রাম্প?
Image Credit : X

সোশ্যাল মিডিয়ায় কী বলেছেন ট্রাম্প?

( @realDonaldTrump - Truth Social Post )
( Donald J. Trump - Mar 09 2026, 8:30 PM ET )

If Iran does anything that stops the flow of Oil within the Strait of Hormuz, they will be hit by the United States of America TWENTY TIMES HARDER than they have been… pic.twitter.com/q1TQrSLtkn

— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) March 10, 2026

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran Conflict: যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে রাশিয়া-চিন, দাবি ইরানের; বাহরাইনে হামলায় মৃত ১
Recommended image2
News Round Up: জ্ঞানেশের নিশানায় বিনীত গোয়েল থেকে শুরু করে বিশ্বজয়ের পর গম্ভীর বার্তা, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image3
Mojtaba Khamenei: সুপ্রিম লিডার হওয়ার পরেই 'নিখোঁজ' মোজতবা! ইজরায়েলের হুমকিই কি সত্যি হল?
Recommended image4
Bangladesh: মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট! বিদ্যুৎ বাঁচাতে বন্ধ বিশ্ববিদ্যালয়
Recommended image5
পশ্চিম এশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, জয়শঙ্করের সঙ্গে আলোচনায় ডোভাল আর CDS
Related Stories
Recommended image1
Gyanesh Kumar: ভোটের প্রস্তুতিতে কড়া নির্বাচন কমিশন, বিনীত গোয়েলকে সতর্কবার্তা জ্ঞানেশ কুমারের
Recommended image2
Gobardanga Station Fire: সাতসকালে ফিরল মধ্যমগ্রামের স্মৃতি, গোবরডাঙা স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved