Gobardanga Fire Accident:  সাতসকালে অফিস টাইমে ফের রেল স্টেশন লাগোয়া খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে ছাই একাধিক দোকান। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Gobardanga Fire Accident: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পর এবার গোবরডাঙা। সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ৭টা নাগাদ শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশন লাগোয়া একাধিক দোকানে আগুন লাগে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুড়ে ছাই পরপর তিন থেকে চারটি দোকান। তবে কী কারণে আগুন লাগল সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জাানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান, ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া স্টেশনের পাশের খাবারের দোকান থেকেই কোনও ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঠিক কী ঘটেছে? 

সূত্রের খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল ওই খাবারের দোকানের আসেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। নিজেদের দোকান বাঁচাতে ছুটে আসেন ব্যবসায়ীরা। মালপত্র বের করে ফেলা হয় রেল লাইনে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তারপর দমকলের ২টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Gobardanga Fire: দাউ দাউ করে জ্বলছে পর পর দোকান! গোবরডাঙায় হুলুস্থুল! স্টেশনের পাশে এ কী কাণ্ড!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।