পশ্চিম এশিয়ায় জ্বালানি সংকটের আবহে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন।
পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কটের মধ্যেই কাতারের প্রকৃতিক গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। প্রকাশ্যে এল এমন চাঞ্চল্যকর খবর। রবিবার রাতে কাতারের উত্তর-পূর্ণ এলাকার রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় বলে খবর। জানা গিয়েছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫৪ জন গুরুতর জখম হয়েছে। নিখোঁজ অন্তত ১৮। জানা গিয়েছে এমনটাই।

জানা গিয়েছে, ইরান ও আমেরিকার সংঘাত চলাকালীন মাসখানেক আগেই এই ন্যাচারাল গ্যাস হাবে হামলা চালিয়েছিল তেহরান। তারপর থেকেই বন্ধ ছিল রাসলাউান ইন্ডাস্ট্রিয়াল সিটি।
তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে পুনরা. এই হাব চালু হবে। এই হাব থেকে গ্যাস রপ্তানির কাজও শীঘ্রই শুরু হওয়ায় কথা ছিল। রবিবার রাতে ঘটে এই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই সাংঘাতিক অগ্নিকুণ্ডে পরিণত হয় গোটা হাবটি। শিল্পাঞ্চলের বাকি অংশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয়। এই আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা গিয়ে যাচ্ছিল।
জানা গিয়েছে, বিস্ফোরণের আগে সেখানে পুনরায় কাজ চালুর প্রক্রিয়া চলছিল। বিস্ফোরণের সঠিক কারণ এখন জানা যায়নি। দুর্ঘটনার কারণ এখন জানা যায়নি। বর্তমানে চলছে এই ঘটনার তদন্ত।
এদিকে কাতারে অগ্নিকাণ্ড সারা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। কাতার বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ। ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি, সরবরাহে সঙ্কট তৈরি হবে। হামলাগুলোতে কাতারের এলএনজি সরবরাহ প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল।
জানা গিয়েছে, বিস্ফোরণের আগে সেখানে পুনরায় কাজ চালুর প্রক্রিয়া চলছে। এই গ্যাসের প্ল্যান্টে আগুন লাগা ভারতেও উদ্বেগ তৈরি করতে পারে। কারণ ভারতের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ কাতার থেকে আসা। ফলে এই অগ্নিকাণ্ড সকলের জন্যই চিন্তা তৈরি করেছে। প্রসঙ্গত, রবিবার রাতে কাতারের উত্তর-পূর্ণ এলাকার রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বিস্ফোরণের পরেই আগুন ধরে যায়। ঘটনায় আহত কমপক্ষে ৫৪, নিখোঁজ ১৮ জন।


