LPG Cylinder Safety:LPG Cylinder Safety: নতুন সিলিন্ডার লাগানোর পরই "স" করে শব্দ আর পচা ডিমের গন্ধ পাচ্ছেন? বেশিরভাগ মানুষ ভাবেন রেগুলেটর খারাপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আসল সমস্যা লুকিয়ে থাকে সিলিন্ডারের ভালভে। 

LPG Cylinder Safety: নতুন সিলিন্ডার মানেই ঝুঁকিমুক্ত, এমনটা ভাবা ভুল। ডেলিভারি বয় লাগিয়ে চলে যাওয়ার পর রান্না বসাতেই যদি কান পাতলে "ফিসফিস" আওয়াজ পান, আর নাকে আসে পচা ডিমের মতো গন্ধ, তাহলে বুঝবেন কোথাও গ্যাস লিক হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনেকেই তখন রেগুলেটর খুলে আবার লাগান। কাজ না হলে নতুন রেগুলেটর কিনে আনেন। কিন্তু তাতেও সমস্যা মেটে না। কারণ ৭০ শতাংশ ক্ষেত্রে দোষটা রেগুলেটরের নয়। আসল ভিলেন হল সিলিন্ডারের মেইন ভালভ।

সিলিন্ডার বারবার লিক করবে

ফ্যাক্টরি থেকে আসার সময় ভালভের ভিতরের রাবার সিল কেটে যেতে পারে। আবার রিফিলের সময় ভালভের মুখে মরিচা বা ধুলো জমে থাকলে রেগুলেটর ১০ শতাংশ সিল করতে পারে না। ফাঁকা জায়গা দিয়ে গ্যাস চুঁইয়ে বের হয়। তখনই "স" করে হিসিং শব্দ হয়। তাড়াহুড়ো করে রেগুলেটর বাঁকা করে লাগালেও ভালভের মুখ ড্যামেজ হয়ে যায়। একবার ড্যামেজ হলে ওই সিলিন্ডার বারবার লিক করবে।

তাহলে নতুন সিলিন্ডার লাগানোর পর কীভাবে বুঝবেন লিক আছে কিনা? মাত্র ১০ সেকেন্ড লাগবে। এক বাটি জলে সাবান গুলে ফেনা তৈরি করুন। রেগুলেটর লাগানোর পর ভালভের মুখে আর রেগুলেটরের গায়ে লাগিয়ে দিন। যদি বুদবুদ ওঠে, তাহলে ১০ শতাংশ লিক আছে। এছাড়া সিলিন্ডারের গায়ে কান পাতলে হিসিং শব্দ পাবেন। LPG-তে গন্ধ না থাকলেও কোম্পানি Ethyl Mercaptan মেশায়। তাই পচা ডিম বা বাঁধাকপির গন্ধ পেলেই সতর্ক হন।

1906-এ কল করুন

লিক ধরা পড়লে আতঙ্কিত হবেন না। মনে রাখুন "ABC" নিয়ম। প্রথমে জানালা দরজা সব খুলে দিন যাতে গ্যাস জমতে না পারে। তারপর গ্যাসের বোতাম অফ করুন। ভুল করেও লাইট জ্বালাবেন না, সুইচ টিপবেন না, মোবাইল ধরবেন না। একটা ছোট স্পার্কেই বড় দুর্ঘটনা হতে পারে। শেষে সিলিন্ডার বাড়ির বাইরে খোলা জায়গায় নিয়ে গিয়ে গ্যাস কোম্পানির হেল্পলাইন 1906-এ কল করুন।

তাই সিলিন্ডার নেওয়ার সময় টেস্টিং ডেট আর সিল ভালো করে চেক করুন। ভালভের মুখে ময়লা দেখলে সিলিন্ডার নিতে অস্বীকার করুন। আপনার এক মিনিটের সাবধানতা পুরো পরিবারকে বাঁচাতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।