Hurricane Polo: ২৯০ কিমির হ্যারিকেনে উত্তাল উপকূল, ২৬ মিটার ঢেউ, তছনছ বাড়ি-গাড়ি

ভয়ঙ্কর শক্তি নিয়ে মেক্সিকোর উপকূলের দিকে Hurricane Polo! মাত্র ২৪ ঘণ্টার মধ্যে Tropical Storm থেকে Category 5 Hurricane-এ পরিণত হয়েছে Polo। ২২ সেপ্টেম্বর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছিল প্রায় ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

Share this Video

ভয়ঙ্কর শক্তি নিয়ে মেক্সিকোর উপকূলের দিকে Hurricane Polo! মাত্র ২৪ ঘণ্টার মধ্যে Tropical Storm থেকে Category 5 Hurricane-এ পরিণত হয়েছে Polo। ২২ সেপ্টেম্বর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছিল প্রায় ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়, সঙ্গে কেন্দ্রীয় বায়ুচাপ নেমেছিল ৮৯২ মিলিবারে। ঝড়ের মূল কেন্দ্র এখনও সমুদ্রের উপর থাকলেও এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি, বন্যা, ভূমিধস ও ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ। Zihuatanejo-তে বাড়িঘর ও গাড়িতে জল ঢুকেছে। Acapulco-র কাছে ৭–৮ মিটার পর্যন্ত ঢেউ রেকর্ড হয়েছে। ইতিমধ্যেই একাধিক বন্দর বন্ধ, উপকূলীয় এলাকায় স্কুল-কলেজের ক্লাস স্থগিত এবং মেক্সিকো প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। Lázaro Cárdenas-সহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা বালি দিয়ে বাড়ি ঘিরে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।

Related Video