MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • প্রেসিডেন্ট অপহরণে তপ্ত ভেনেজুয়েলা, ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের

প্রেসিডেন্ট অপহরণে তপ্ত ভেনেজুয়েলা, ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের

India On Venezuela issues: প্রেসিডেন্ট অপহরণে তপ্ত মার্কিন-ভেনেজুয়েলা সম্পর্ক। তারই মধ্যে এবার ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাস। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 04 2026, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
তপ্ত মার্কিন ভেনেজুয়েলা সম্পর্ক
Image Credit : X

তপ্ত মার্কিন- ভেনেজুয়েলা সম্পর্ক

সস্ত্রীক প্রেসিডেন্ট অপহরণের পর থেকে তুঙ্গে মার্কিন রাজনীতি। শনিবার গভীর রাতে ভারত সরকারের তরফে ভেনেজুয়েলার পরিস্থিতির কথা বিবেচনা করে সে দেশে অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার জন্য জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে। তেলসমৃদ্ধ এই দেশের রাষ্ট্রপতিকে আমেরিকার হাতে আটক করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক বার্তা
Image Credit : X

বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক বার্তা

বিদেশ মন্ত্রক (MEA) ভেনেজুয়েলায় অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিককে চরম সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশ দিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসে চালানো বৃহৎ পরিসরের মার্কিন হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে।

Related Articles

Related image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Related image2
সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে চলছে কর্মী নিয়োগ
36
কী বলছে আমেরিকা?
Image Credit : X

কী বলছে আমেরিকা?

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাশিয়া ও চিনসহ একাধিক প্রভাবশালী বিশ্বশক্তি ওয়াশিংটনের এই অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেছে। 

46
ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট কে?
Image Credit : wikipedia

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট কে?

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (venezuela president)। এই সিদ্ধান্তই জানাল সেই দেশের আদালত। ভেনেজ়ুয়েলার সুপ্রিম কোর্ট এই মর্মেই একটি নির্দেশ জারি করেছে (america venezuela conflict)।

56
বন্দি প্রেসিডেন্ট
Image Credit : X

বন্দি প্রেসিডেন্ট

শনিবার, ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর বিশেষ টিম ‘ডেল্টা ফোর্স'। এরপর তাদের দুজনকে নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানেই আপাতত বন্দি আছেন তারা।

66
অশান্ত ভেনেজুয়েলা
Image Credit : Getty

অশান্ত ভেনেজুয়েলা

এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সেই দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজ়ুয়েলার আদালত। দায়িত্ব পেয়েই তিনি দেশের সরকারি চ্যানেলে একটি বিবৃতি দেন। সেখানে ডেলসি জানান, ‘‘অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজ়ুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।’’

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ganesha Currency: জানেন এই মুসলিম দেশে টাকার ওপরে রয়েছে গণেশের ছবি? শুনলে চমকে যাবেন!
Recommended image2
Bangladesh Electric Crisis: আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট আরও তীব্র
Recommended image3
Oil Crisis: হাতে মাত্র ৪ দিন! সৌদির পাইপলাইন মেরামতি না হলে বিশ্বজুড়ে শুরু হতে পারে তেলের হাহাকার
Recommended image4
Now Playing
Oman Strom: ওমানে ভয়ংকর আবহাওয়া! ঝোড়ো হাওয়ায় চোখের সামনে উড়ল সবকিছু
Recommended image5
Now Playing
Vietnam-এ ভয়াবহ সমুদ্র বিপর্যয়! ৪ দিন খাবার ছাড়াই ভেসে অবশেষে উদ্ধার ৩২ মৎস্যজীবী
Related Stories
Recommended image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Recommended image2
সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে চলছে কর্মী নিয়োগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved