MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের

যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের

Iran USA Clash Update: একটা যুদ্ধ থামছে তো আরেকটা শুরু। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। এবার সেই আশঙ্কায় ইরানে বসবাসরত ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। দেখুন ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 23 2026, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ইরানের সঙ্গে শুরু ফের প্রত্যক্ষ সঙ্ঘাত
Image Credit : Asianet News

ইরানের সঙ্গে শুরু ফের প্রত্যক্ষ সঙ্ঘাত

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। এবার ইরানের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনও সময় মধ্যপ্রাচ্যের এই দেশের ওপর হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে যে কোনও সময় বাঁধতে পারে যুদ্ধ। এই আশঙ্কায় এবার ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। ভারতীয় নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে কড়া বার্তা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
মার্কিন-ইরান সংঘাতে বিপাকে ভারতীয়রা!
Image Credit : our own

মার্কিন-ইরান সংঘাতে বিপাকে ভারতীয়রা!

মধ্যপ্রাচ্যের দেশ তথা তৈলখনি সমৃদ্ধ ইরানের সঙ্গে যে কোনও সময়ে যুদ্ধে জড়াতে পারে আমেরিকা। এই আশঙ্কায় এবার ইরানের থাকা ভারতীয় নাগরিকদের বিশেষ বার্তা দেওয়া হলো ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে। বিশেষ ওই নির্দেশিকায় বলা হয়েছে যে, ইরানের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়তে হবে। তারা যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Related Articles

Related image1
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
Related image2
বঙ্গ রাজনীতিতে শেষ 'মুকুল' অধ্যায়, অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ ঘোষের
37
কী বলা হয়েছে নির্দেশিকায়
Image Credit : AI-ChatGpt

কী বলা হয়েছে নির্দেশিকায়

ওই নির্দেশিকায় বলা হয়েছে যে, ‘’বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিজেদের হাতের কাছে তৈরি রাখুন। ইরানে যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই স্থানগুলি এড়িয়ে চলুন।''

47
ইরানে ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর
Image Credit : Asianet News

ইরানে ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর

এছাড়াও কেউ কোনও বিপদে পড়লে যাতে দ্রুত সহায়তা মেলে সেই উদ্দেশে ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হলো-  +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। 

57
হঠাৎ কেন উত্তপ্ত ইরান?
Image Credit : our own

হঠাৎ কেন উত্তপ্ত ইরান?

সূত্রের খবর, ইরান বনাম আমেরিকার সংঘাত এই প্রথম নয়! বিগত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। যেমন- সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সেনার তরফেও নাকি হোয়াইট হাউসে বলে দেওয়া হয়েছে তারা ইরানে হামলা চালাতে প্রস্তুত। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে ভারত। সেদেশে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকা সহ  চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।  

67
ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা
Image Credit : our own

ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা

এদিকে মার্কিন সেনার তরফে হোয়াইট হাউসে যুদ্ধের জন্য তারা যে প্রস্তুত সেই বার্তা দেওয়া হলেও এখনও পর্যন্ত ট্রাম্পের সবুজ সঙ্কেতের অপেক্ষায় মার্কিন সেনা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ট্রাম্প কোনও মুখ খোলেননি। সূত্র মারফত খবর, চলতিম সপ্তাহে  ইরান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এখন দেখার কোন পথে এগোয় ইরান-আমেরিকা সম্পর্কের ভবিষ্যত। 

77
দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা
Image Credit : our own

দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা

সূত্রের খবর, পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইরান চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। এই অবস্থায় দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে উত্তেজনা বৃদ্ধির আগেই ভারতীয় নাগরিকদের তাড়াতাড়ি ইরান ছাড়ার পরামর্শ দিয়ে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Floods: বন্যার সর্বস্ব খুইয়ে কান্নায় ভাসছেন নেপালবাসী, কপ্টার উড়িয়ে চলছে উদ্ধার অভিযান
Recommended image2
Nepal Flood: জলের তোড়ে ২০০ কিমি দূরে সীমান্ত পেরিয়ে ভারতে ভেসে এল দেহ! নেপালের বন্যায় মৃত ৩ উদ্ধার যোগীরাজ্যে
Recommended image3
Now Playing
Nepal Floods: নেপালে আসছে আরও বড় মহাপ্রলয়? চিনের সতর্কবার্তায় কাঁপছে সীমান্ত!
Recommended image4
Nepal Flood: উদ্ধারকাজে সাহায্যে ভারত-চিন-সহ একাধিক দেশের প্রস্তাব ফেরাল নেপাল, কারণ কী ?
Recommended image5
Nepal Floods: কেন বারবার প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে যায় নেপাল? জানুন আসল কারণ
Related Stories
Recommended image1
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
Recommended image2
বঙ্গ রাজনীতিতে শেষ 'মুকুল' অধ্যায়, অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ ঘোষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved