Iran Drones Hit Nakhchivan Airport: আরও একটা দেশে ছড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ। ইরানের ঘাতক ড্রোন এবার আছড়ে পড়ল প্রতিবেশী দেশ আজারবাইজানের এক আন্তর্জাতিক বিমানবন্দরে। আজারবাইজানের নাখচিভান প্রজাতন্ত্রে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে।

Iran Drones Hit Nakhchivan Airport: আরও একটা দেশে ছড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ। ইরানের ঘাতক ড্রোন এবার আছড়ে পড়ল প্রতিবেশী দেশ আজারবাইজানের এক আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের পাশাপাশি আজরবাইজানের ইরান সীমান্তের প্রদে নাখচিভানের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ড্রোন হামলার খবর। সংবাদমাধ্যমে প্রকাশ, ইরান সীমান্ত সংলগ্ন আজারবাইজানের নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ইরানের দিক থেকেই ছোঁড়া ড্রোন আছড়ে পড়ে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরানের ড্রোন হামলায় বিমানবন্দরে আসা দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের জেরে বিমানবন্দরের ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ধ্বংসের লক্ষ্য ছিল

আজারবাইজানের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল বিমানবন্দরের যাত্রী টার্মিনাল এলাকা। অন্তত একটি ড্রোন সরাসরি টার্মিনাল ভবনে আঘাত হানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, আকাশপথে ড্রোন এগিয়ে আসার পর হঠাৎ তীব্র আলোর ঝলকানি, বড় বিস্ফোরণ এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী। কিছু ভিডিওতে টার্মিনাল ও পার্কিং এলাকার কাছে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে। শুধু বিমানবন্দরই নয়, আরেকটি ড্রোন বা প্রজেক্টাইল নাখচিভানের শাকারাবাদ গ্রাম সংলগ্ন একটি স্কুলের কাছেও পড়েছে বলে খবর। তবে সেখানে বড় ধরনের হতাহতের খবর মেলেনি।

দেখুন আজারবাইজানের বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার ভিডিও

Scroll to load tweet…

বাকুর প্রতিবাদ

বাকুতে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলার অভিযোগ নিয়ে ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, নাখচিভান আজারবাইজানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড, যা ইরান সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ফলে এই হামলার জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের আবহে এই ঘটনা বৃহত্তর ভূ-রাজনৈতিক টানাপোড়েনকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কোন কোন দেশে প্রতিশোধের হামলা চালিয়েছে ইরান

ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতে ঝাঁপিয়েছে তেহরান। সেই ইরানের প্রতিশোধের হামলায় ড্রোন, মিসাইল আছড়ে পড়ছে ইজরায়েল, বাহারিন, কুয়েত, জর্ডন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরবআমিরশাহি (দুবাই, আবুধাবি)-তে। আর এবার আজারবাইজানেও হামলা করল ইরান। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাকু। আজারবাইজানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ইরানের ভূখণ্ড থেকে চালানো এই হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়মের পরিপন্থী। বিমানবন্দরের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। এ ঘটনার বিষয়ে তেহরানের কাছে জরুরি ব্যাখ্যা দাবি করেছে আজারবাইজান।