MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Iran-US Tension: মধ্যপ্রাচ্যে যুদ্ধ যুদ্ধ রব! মার্কিন যুদ্ধজাহাজের দিকে পাল্টা ড্রোন ছুড়ল ইরান

Iran-US Tension: মধ্যপ্রাচ্যে যুদ্ধ যুদ্ধ রব! মার্কিন যুদ্ধজাহাজের দিকে পাল্টা ড্রোন ছুড়ল ইরান

Iran-US Tension: ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার পর মার্কিন যুদ্ধজাহাজের দিকে ড্রোন ছুড়েছে ইরানের সেনাবাহিনী। অন্যদিকে, হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ লঙ্ঘনের অভিযোগে একটি ইরানি জাহাজ আটক করার দাবি করেছে আমেরিকা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 20 2026, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওমান সাগরে উত্তেজনা
Image Credit : ChatGPT AI

ওমান সাগরে উত্তেজনা

ফের উত্তপ্ত ওমান সাগর। ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠার পর মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

210
ইরানের দাবি
Image Credit : ANI

ইরানের দাবি

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) দাবি করেছে, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী গুলি চালায়। কিন্তু IRGC-র নৌসেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ইরানের প্রেস টিভি এই খবর প্রকাশ করেছে।

Related Articles

Related image1
যুদ্ধে জড়়াবে উত্তর কোরিয়া? হরমুজ উত্তেজনার মধ্যেই বিতর্কিত ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ছাড়লো কিম
Related image2
২০ দিন অপারেশন বন্ধ IPAC-এর! ভোটের মুখে সংকট মোচনে TMC-র এই পেশাদার দল
310
হরমুজ নিয়ে টানাপোড়েন
Image Credit : Asianet News

হরমুজ নিয়ে টানাপোড়েন

প্রেস টিভির রিপোর্টে বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে IRGC-র নিয়ন্ত্রণের জেরেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। ইরানের মেহর নিউজ এজেন্সির খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই ইরানি জাহাজটিকে ইরানের জলসীমায় ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করছিল।

410
হরমুজ নিয়ে ইরানের দাবি
Image Credit : X

হরমুজ নিয়ে ইরানের দাবি

ইরানের আরও দাবি, ফেব্রুয়ারির শেষ থেকে ইজরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানে ব্যর্থ হয়ে আমেরিকা ইরানের ওপর নৌ-অবরোধ চাপিয়েছিল। এই অবরোধের জবাবেই ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ হরমুজ প্রণালীতে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। শুক্রবার সাময়িকভাবে উত্তেজনা কমাতে কিছু বাণিজ্যিক জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছিল ইরান।

510
অবরোধ তোলেনি ট্রাম্প
Image Credit : X

অবরোধ তোলেনি ট্রাম্প

কিন্তু শনিবার IRGC-র নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেও আমেরিকা ইরানের বন্দর থেকে অবরোধ তোলেনি। তাই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে শনিবার সন্ধ্যা থেকে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হয়েছে।

610
ইরানের অবরোধ
Image Credit : X

ইরানের অবরোধ

এর আগে রবিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালীতে বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী দুটি তেল ট্যাঙ্কার আটক করে ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

710
ইরানের অভিযোগ আমেরিকার বিরুদ্ধে
Image Credit : X

ইরানের অভিযোগ আমেরিকার বিরুদ্ধে

এই আবহে ইরানের হযরত খাতাম আল-আনবিয়া সামরিক সদর দফতর ওয়াশিংটনের বিরুদ্ধে 'যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সমুদ্রে জলদস্যুতা'র অভিযোগ এনেছে। তাদের দাবি, মার্কিন অভিযানে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ আটক করা হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'মার্কিন সেনার এই সশস্ত্র জলদস্যুতার যোগ্য জবাব খুব তাড়াতাড়ি দেবে ইরানের সশস্ত্র বাহিনী'।

810
আমেরিকার দাবি
Image Credit : X

আমেরিকার দাবি

অন্যদিকে, এই ঘটনা নিয়ে আমেরিকার ভাষ্য আবার অন্যরকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, আরব সাগরে ইরানের পতাকাবাহী 'টুস্কা' (TOUSKA) নামের একটি জাহাজ তাদের নৌ-অবরোধ লঙ্ঘন করে। বারবার সতর্ক করার পরেও জাহাজটি না থামায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়ান্স (USS Spruance) সেটির ইঞ্জিন রুমে গুলি চালায়। পরে জাহাজটিকে আটক করে মার্কিন হেফাজতে নেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, জাহাজটিকে 'সম্পূর্ণ হেফাজতে' নেওয়া হয়েছে।

910
উত্তপ্ত হরমুজ প্রণালী
Image Credit : Getty

উত্তপ্ত হরমুজ প্রণালী

সব মিলিয়ে হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নৌ-নিরাপত্তা, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

1010
শান্তি বৈঠক
Image Credit : X

শান্তি বৈঠক

এই অবস্থায় আবারও ভেস্তে যেতে চলছে ইরান-আমেরিকা শান্তি বৈঠক। কারণ মার্কিন হামলার প্রতিবাদে ইরান শান্তি বৈঠকে বসবে না বলেও জানিয়ে দিয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Comet Disintegration: সূর্যের কাছে যেতেই গায়েব ধূমকেতু! নাসার ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য
Recommended image2
Ayatollah Ali Khamenei: ৭ সপ্তাহ পেরিয়ে গেলেও আলি খামেনেইকে সমাহিত করেনি ইরান, পিছনে কি ভয়?
Recommended image3
যুদ্ধে জড়়াবে উত্তর কোরিয়া? হরমুজ উত্তেজনার মধ্যেই বিতর্কিত ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ছাড়লো কিম
Recommended image4
US-Iran War: ইরানি জাহাজ দখল করে নিল মার্কিন সেনারা, পাল্টা ড্রোন হামলা চালানোর দাবি তেহরানের
Recommended image5
Ceasefire Talks: ইরান-মার্কিন দ্বন্দ্ব থামাতে পাকিস্তানে দৌড়ঝাঁপ, ট্রাম্পের তুরুপের তাস জামাই কুশনার
Related Stories
Recommended image1
যুদ্ধে জড়়াবে উত্তর কোরিয়া? হরমুজ উত্তেজনার মধ্যেই বিতর্কিত ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ছাড়লো কিম
Recommended image2
২০ দিন অপারেশন বন্ধ IPAC-এর! ভোটের মুখে সংকট মোচনে TMC-র এই পেশাদার দল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved