হোরমুজ প্রণালীতে আমেরিকার হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। যদিও আমেরিকা ও বাহরাইনের যৌথ বাহিনী এই হামলা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি। এই ঘটনায় উপসাগরীয় অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

Iran Attack News: মার্কিন হামলার জবাবে পাল্টা প্রত্যাঘাত করল ইরান। কুয়েত ও বাহরাইনে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে ইরানের কিশম দ্বীপে মার্কিন সেনা আক্রমণের পরেই এই পাল্টা হামলা চালানো হল। এই ঘটনার জেরে গোটা উপসাগরীয় অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মতে, কিশম দ্বীপে তাদের মিলিটারি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে 'আমেরিকান সন্ত্রাসবাদী বাহিনীর ঔদ্ধত্য ও আগ্রাসনের' জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী কারণে ফের এই হামলার ঘটনা ঘটলো?

জানা গিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলি আল সালেম এয়ার বেস-কে নিশানা করে মিসাইল ছুড়েছিল ইরান। তবে ইরানের এই হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আমেরিকা ও বাহরাইনের যৌথ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হামলা রুখে দিয়েছে। কুয়েতের দিকে ছোড়া দুটি ইরানি মিসাইল লক্ষ্যে পৌঁছনোর আগেই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে, বাহরাইনের দিকে আসা তিনটি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, এই ঘটনায় কোনও মার্কিন সেনা বা আধিকারিক আহত হননি। জাহাজ লক্ষ্য করে আসা কয়েকটি ইরানি ড্রোনও গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী। বাহরাইনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সৌদি আরবেও সতর্কতামূলক সাইরেন বেজেছে বলে জানা গেলেও, সেখানে কোনও হামলা হয়নি। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।