MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Mojtaba Khamenei: কোথায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনেই? খোঁজ পাচ্ছে না CIA-মোসাদ

Mojtaba Khamenei: কোথায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনেই? খোঁজ পাচ্ছে না CIA-মোসাদ

Where Is Mojtaba Khamenei: কোথায় আছে ইরানের সর্বোচ্চ নেতা মোতজাতা আলি খামেনেই? সন্ধান পাচ্ছে না আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ ও ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। গত ৯ মার্চের পর আর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 22 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কোথায় আছে মোজতাবা?
Image Credit : Getty

কোথায় আছে মোজতাবা?

কোথায় আছে ইরানের সর্বোচ্চ নেতা মোতজাতা আলি খামেনেই? সন্ধান পাচ্ছে না আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ ও ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তবে এখনই হাল ছাড়তে রাজি নয় দুই সংস্থা। একযোগ চলছে সন্ধান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
যুদ্ধের এক মাস পার
Image Credit : X

যুদ্ধের এক মাস পার

ইরানের বিরুদ্ধে আমেরিকা আর ইজরায়েল যুদ্ধ ঘোষণা করেছে। দেখতে দেখতে ২২ দিন পার হয়ে ২৩ দিনে পড়েছে। কিন্তু এখনও আয়াতুল্লাহ আলি খামেনেইর উত্তরসুরী মোজতাবার খোঁজ পাচ্ছে না দুই দেশের গুপ্তচর সংস্থা।

Related Articles

Related image1
TMC vs BJP: বিধানসভা নির্বাচনের বাকি মাত্র ১ মাস, তৃণমূল না বিজেপি? দেখুন কার দিকে এখন পাল্লা ভারী
Related image2
Eid Prayers: প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম ইদের নামাজ, কেন থাকলেন না হুমায়ুন কবীর
310
ভিডিও বার্তা
Image Credit : X

ভিডিও বার্তা

যদিও ইরান সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে। যেখানে মোজতাবাকে আমেরিকা আর ইজরায়েলকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। একই সঙ্গে তিনি নওরোজ উৎসবের শুভেচ্ছা জানিয়েছিলেন ইরানবাসীকে। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মোজতাবাকে প্রকাশ্যে দেখা যায়নি।

410
গোয়েন্দাদের অপেক্ষা
Image Credit : Mojtaba Khamenei Commentary @MojtabaKhamen x

গোয়েন্দাদের অপেক্ষা

সূত্রের খবর, মোসাদ আর সিআইএ-র গোয়েন্দারা অপেক্ষা করেছিল নওরোজ উৎসবের। আশা করেছিল সেই সময় প্রকাশ্যে আসতে পারেন খামেনেই। কিন্তু তা হয়নি। আর সেই কারণেই মোজতাবাকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

510
রাশিয়ায় মোজতাবা!
Image Credit : Getty

রাশিয়ায় মোজতাবা!

গোয়েন্দাদের একটি সূত্র আগে দাবি করেছিল আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা আলি খামেনেই। তাঁর একটি পা নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে চিকিৎসার জন্য রাশিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দাদের ধারনা ছিল মোজতাবা মস্কোতে রয়েছেন। কিন্তু রাশিয়া সেই তথ্য উড়িয়ে দিয়েছে।

610
মোজতাবা মৃত না জীবিত!
Image Credit : X

মোজতাবা মৃত না জীবিত!

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা মৃত না জীবিত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের মধ্যে। কারণ ৯ মার্চ ক্ষমতা দখলের পর থেকে মোজতাবাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাই তাঁর অস্তিত্ত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে দুই দেশের গোয়েন্দারা। যদিও তারা জানিয়েছে এখনই হাল ছাড়তে নারাজ।

710
গোয়েন্দাদের দাবি
Image Credit : Getty

গোয়েন্দাদের দাবি

মোসাদ আর সিআইএ-র দাবি বর্তমানে ইরানের দায়িত্ব আর মোজতাবার হাতে নেই। যদিও মোজতাবা বেঁচে আছে বলেও দাবি করেছে গোয়েন্দারা। দ্যা জেরুজালেম পোস্টের দাবি, বর্তমানে ইরানের পরিচালনার দায়িত্বে রেভেলিউশনারি গার্ড কর্পস বা IRGC-র হাতে।

810
যুদ্ধ চালিয়ে যাচ্ছে
Image Credit : Getty

যুদ্ধ চালিয়ে যাচ্ছে

যুদ্ধের প্রথম দিনেই ইরান হারিয়েছিল আয়াতুল্লাহ আলি খামেনেইকে। কিন্তু তারপরেও টানা ২৩ দিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। আপাতত যুদ্ধ থেকে পিঠু হঠার কোনও পরিকল্পনা নেই ইরানের। তেমনই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। উল্টে কোনও কোনও সময় ইজরায়েল আর মার্কিন যুক্ত রাষ্ট্রকে জোরদার টক্কর দিচ্ছে ইরান।

910
মোজতবা খামেনি কে?
Image Credit : Getty

মোজতবা খামেনি কে?

মোজতবা খামেনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহের দ্বিতীয় পুত্র। তিনি ১৯৬৯ সালের ৬ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ইরানের একটি প্রধান শিয়া ধর্মের মূল কেন্দ্র মাশহাদে জন্মগ্রহণ করেন। তারা পাঁচ ভাইবোন রয়েছে - তিন ভাই এবং দুই বোন।

1010
বাবার বিপ্লবের মাঝে শৈশব
Image Credit : Getty

বাবার বিপ্লবের মাঝে শৈশব

মোজতবা তার ছোটবেলায় বেশিরভাগ সময় ইরানের রাজতন্ত্রের শাহের বিরুদ্ধে তার বাবার সক্রিয় প্রতিরোধের মধ্যে কাটিয়েছিলেন। বাবার উত্থান দেখেছেন নিজের চোখে। শাহের গোপন রক্ষীরা আলি খামেনেইকে বারবার গ্রেফতার করেছিল। সেই সবকিছুর সাক্ষী ছিলেন মোজতাবা। শৈশব থেকেই যোদ্ধা হিসেবে প্রস্তুতিও নিয়েছেন। আইআরজিসির সঙ্গে দীর্ঘ দিন ধরেই ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করেছে। আর সেই কারণে অনেকেই মনে করেছেন তিনি আলি খামেনেইর থেকে অনেক বেশি রক্ষণশীল আর শক্তিশালী যোদ্ধা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Recommended image2
Tibet: হড়পা বানের পর এবার ভূমিকম্প, বিধ্বস্ত তিব্বতে ফের ধ্বংসযজ্ঞের আশঙ্কা
Recommended image3
মুহূর্তে বিপর্যয়! শেষ ১০ বছরে বারে বারে দুর্যোগ নেমে এসেছে নেপালে, ভেসে গিয়েছে হাজার হাজার প্রাণ
Recommended image4
Karachi Ganpati: করাচিতে গণপতি বাপ্পা! মারাঠি পরিবারের জন্য মূর্তি গড়লেন মুসলিম শিল্পী, মন জিতল নেটদুনিয়ার
Recommended image5
Homemaker Salary: ঘরের কাজের জন্য স্ত্রীকে 'বেতন' দিচ্ছেন স্বামী, Reddit-এ তুমুল চর্চা
Related Stories
Recommended image1
TMC vs BJP: বিধানসভা নির্বাচনের বাকি মাত্র ১ মাস, তৃণমূল না বিজেপি? দেখুন কার দিকে এখন পাল্লা ভারী
Recommended image2
Eid Prayers: প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম ইদের নামাজ, কেন থাকলেন না হুমায়ুন কবীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved