MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • TMC vs BJP: বিধানসভা নির্বাচনের বাকি মাত্র ১ মাস, তৃণমূল না বিজেপি? দেখুন কার দিকে এখন পাল্লা ভারী

TMC vs BJP: বিধানসভা নির্বাচনের বাকি মাত্র ১ মাস, তৃণমূল না বিজেপি? দেখুন কার দিকে এখন পাল্লা ভারী

Election 2026: ভোটের আর বাকি মাত্র ১ মাস। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ। ঠিক এক মাস আগে কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের প্রথম সারির রাজনৈতিক দলগুলি। ছবিতে দেখুন এখনই ভোট হলে কে জিতবে- বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস।   

3 Min read
Author : Saborni Mitra
Published : Mar 22 2026, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
Image Credit : Getty

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

আর হাতে গোনা মাত্র এক মাস বাকি। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি-সহ বাকি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ- সকলেই প্রচার শুরু করে দিয়েছে। এই অবস্থায় আসুন দেখেনি এখনই যদি বঙ্গে ভোট গ্রহণ হয় তাহলে কোন দল বঙ্গ বিধানসভা দখল করবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি
Image Credit : Getty

তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি

১০১১ সালে রাজ্যে পালাবদল হয়। ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্য দখল করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই প্রতিটি নির্বাচনেই আসন সংখ্যা বাড়িয়েছে ঘাসফুল শিবির।

  • ২০১১ সালে তৃণমূলের আসন সংখ্যা ১৮৪টি
  • ২০১৬ সালে তৃণমূলের আসন সংখ্যা ২১১টি
  • ২০২১ সালে তৃণমূলের আসন সংখ্যা ২১৫টি

তাই প্রশ্ন এবার নির্বাচনের কেমন ফল করবে তৃণমূল কংগ্রেস।

Related Articles

Related image1
BJP News: বাকি ৩৯ প্রার্থীর নাম ঘোষণা রবিবারই? দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপি নেতৃত্ব
Related image2
Rupa Ganguly: ১০ বছর পরে BJP প্রার্থী হয়ে ভোট যুদ্ধে রূপা গঙ্গোপাধ্যায়, কত কোটি টাকার মালিক তিনি
310
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ
Image Credit : X

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ

বিধানসভা কেন্দ্র স্তরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বিশ্লেষণ করলে দেখা যায় যে, টিএমসি এখনও একটি শক্তিশালী অবস্থানে রয়েছে, যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো ততটা প্রভাবশালী নয়। ২০২৪ সালে, টিএমসি ১৯২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল, যা বিজেপির ৯০টি কেন্দ্রের অগ্রগতির দ্বিগুণেরও বেশি। কংগ্রেস ১১টি কেন্দ্রে এবং সিপিআই(এম) ১টি কেন্দ্রে এগিয়ে ছিল। বিজেপির অবস্থান শক্তিশালী হওয়া সত্ত্বেও, এই পরিসংখ্যান টিএমসিকে স্বাচ্ছন্দ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা ছাড়িয়ে দিয়েছে।

410
ভোটের শতাংশের তুলনা
Image Credit : Getty

ভোটের শতাংশের তুলনা

ভোটের শতাংশের বিচারেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

  • TMC 45.8%
  • BJP 38.7%

ভোট পেয়েছে। তৃণমূল ও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বাম আর কংগ্রেস।

510
মূল লড়াই
Image Credit : Asianet News

মূল লড়াই

এবার বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কারণ গত নির্বাচনের ফলফলে স্পষ্ট লড়াই থেকে অনেকটাই দূরে রয়েছে বাম আর কংগ্রেস। দূরে রয়েছে আইএসএফ বা হুমায়ুন কবীরের দল জনতার উন্নয়ন পার্টি।

610
বিজেপির শক্তি বাড়ছে
Image Credit : Getty

বিজেপির শক্তি বাড়ছে

বর্তমান বাংলায় বিজেপির শক্তি ক্রমশই বাড়ছে। বাম আর কংগ্রেসকে আরও পিছনের সারিতে সরিয়ে দিয়ে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল। ২০২৬ সালের নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দেবে বিজেপি। তেমনই দাবি রাজ্যের ভোট বিশেষজ্ঞের। তবে বিজেপির শাসক দল হিসেবে উঠে আসা কিছুটা হলেও কঠিন। তাই এখনই ভোট হলে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেসই।

710
তৃণমূলের সামনে চ্যালেঞ্জ
Image Credit : Getty

তৃণমূলের সামনে চ্যালেঞ্জ

বর্তমানে তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ হল সংখ্যালঘু ভোট। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকেই থাকত সংখ্যালঘু ভোট। কিন্তু এবার রাজ্যে সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে। তেমনই আশঙ্কা তৃণমূলের অন্দরে। তৃণমূলের ভোট কাটতে পারেন বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জনতার উন্নয়ন পার্টি নামে দল তৈরি করে ভোটে লড়ছেন। মূলত সংখ্যালঘুদের দল হিসেবেই দাবি করছেন। প্রধান অ্যাজেন্ডাই হল মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা। তাতেই সংখ্যালঘুদের মন তিনি পেতে পারেন।

810
তৃণমূলের দ্বিতীয় চ্যালেঞ্জ
Image Credit : Getty

তৃণমূলের দ্বিতীয় চ্যালেঞ্জ

তৃণমূল কংগ্রেসের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ হল দলের দুর্নীতি। শিক্ষা থেকে স্বাস্থ্য- একাধিক দুর্নীতি প্রকাশ্যে। আর সেই কারণেই এবার নির্বাচনে ভোটার, বিশেষ করে শহুরে ভোটারদের মন পাওয়া কিছুটা হলেও কঠিন হতে পারে বলেও অনেকেই মনে করেছে।

910
বিজেপির সুবিধে
Image Credit : Getty

বিজেপির সুবিধে

রাজ্যে এতদিন প্রধান বিরোধী দল হিসেবে কাজ করেছে বিজেপি। সরকার বিরোধী প্রচার করেছে সর্বত্র। পাশাপাশি হিন্দু ভোটারদের পাল্লা বিজেপির দিকেই ভারী। মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এরাজ্যে ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি।

1010
বাম-কংগ্রেস
Image Credit : Getty

বাম-কংগ্রেস

কংগ্রেস এখনও প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেনি। তাই প্রচার যুদ্ধে অনেকটাই পিছিয়ে থেকে শুরু করতে হবে কংগ্রেসকে। অন্যদিকে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলের তরুণ-তুর্কীদের ওপর আস্থা রেখেছে। একঝাঁক তরুণ তরুণীকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থীও করেছে। কিন্তু ২০১১ সালের পর থেকে বামেদের সংগঠনে যে ধস নামতে শুরু করেছে তা এখনও পুরণ হয়নি। তাই ক্যাডার নির্ভর বামেদের সাফল্য পাওয়া কিছুটা হলেও কঠিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image2
পশ্চিমবঙ্গ DA: অক্টোবরে ২ বার বেতন! 'চতুর্থীর দিনই ফের ঢুকবে টাকা' সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা
Recommended image3
Rail Land Lease: এবার চাষিদের জমি লিজ দেবে রেল, হবে আলু-ধান-গম-শাকসবজি চাষ
Recommended image4
Now Playing
Minority Vote: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান, না কি...' উপনির্বাচনের আগেই মুসলিমদের বড় পরীক্ষায় বসালেন শুভেন্দু
Recommended image5
Nandigram Vote: নন্দীগ্রামে হাসিরানির মনোনয়ন! 'চন্দ্রনাথ খুনে ভাইপো গ্যাং জড়িত' স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর
Related Stories
Recommended image1
BJP News: বাকি ৩৯ প্রার্থীর নাম ঘোষণা রবিবারই? দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপি নেতৃত্ব
Recommended image2
Rupa Ganguly: ১০ বছর পরে BJP প্রার্থী হয়ে ভোট যুদ্ধে রূপা গঙ্গোপাধ্যায়, কত কোটি টাকার মালিক তিনি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved