১০০ ফুটবল মাঠের চেয়েও বড় এলাকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে আকাশপথে জলবোমা

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে ভয়াবহ দাবানল! কারাইসালি এলাকায় প্রায় ৭০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার, বিমান এবং স্থলপথে দমকলের একাধিক দল একসঙ্গে কাজ করছে।

Share this Video

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে ভয়াবহ দাবানল! কারাইসালি এলাকায় প্রায় ৭০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার, বিমান এবং স্থলপথে দমকলের একাধিক দল একসঙ্গে কাজ করছে। স্থানীয় সূত্র অনুযায়ী, প্রথমে জঙ্গল সংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হলেও পরে তা দ্রুত বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। তবে স্থানীয় বসতিগুলিকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে এবং কোনও এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে কুলিং অপারেশন, যাতে ফের আগুন ছড়িয়ে পড়তে না পারে। দেখুন আদানার দাবানলের ভয়াবহ ছবি, জঙ্গলের উপর ধোঁয়া, আগুনের শিখা, দমকলের তৎপরতা এবং আগুন নেভাতে আকাশপথে বিমান ও হেলিকপ্টারের অভিযান।

Related Video