কপ্টার দুটি বরফে ঢাকা ফেরিচে হেলিপ্যাডে নামার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তাদের রোটর ব্লেডে ধাক্কা লাগে এবং মাটিতে আছড়ে পড়ে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তবে কীভাবে দুটি হেলিকপ্টার একই সময়ে এত কাছাকাছি চলে এল, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

সোলুখুম্বু: নেপালের বিখ্যাত পাহাড়ি জেলা সোলুখুম্বুতে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন মারা গেছেন। এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে একটি হেলিপ্যাডে ল্যান্ড করার সময়। নিহত ব্যক্তি একজন বিদেশি নাগরিক বলে প্রাথমিক খবরে জানা গেছে। এই দুর্ঘটনার কবলে পড়ে ফিশটেইল এয়ার এবং ডায়ন্যাস্টি এয়ারের দুটি হেলিকপ্টার।

কপ্টার দুটি বরফে ঢাকা ফেরিচে হেলিপ্যাডে নামার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তাদের রোটর ব্লেডে ধাক্কা লাগে এবং মাটিতে আছড়ে পড়ে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তবে কীভাবে দুটি হেলিকপ্টার একই সময়ে এত কাছাকাছি চলে এল, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এখনও নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, তার মৃতদেহ হেলিকপ্টারে করে লুকলায় নিয়ে যাওয়া হবে। গুরুতর আহত আরেকজনকে এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়েছে। এই ধরনের হেলিকপ্টারগুলো নেপালে আসা পর্যটক, পর্বতারোহীদের যাতায়াত এবং জরুরি উদ্ধারকাজে ব্যবহার করা হয়।