MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • 'ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে আসিনি', কত দিন প্রধানমন্ত্রী পদে থাকবেন সুশীলা কার্কি?

'ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে আসিনি', কত দিন প্রধানমন্ত্রী পদে থাকবেন সুশীলা কার্কি?

Sushila Karki News: ওলি পদত্যাগ করে দেশ ছাড়তেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বসানো হয়েছে সুশীলা কার্কিকে। কিন্তু তিনিও জানিয়ে দিলেন কতদিন থাকবেন প্রধানমন্ত্রী পদে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 15 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
Image Credit : X

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জেন জি-দের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এভারেস্টের দেশ। প্রধানমন্ত্রী পদ ছাড়েন ওলি শর্মা। তার জায়গায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে সে দেশের সুপ্রিম কোর্টের প্রথম প্রাক্তন মহিলা বিচারপতি সুশীলা কার্কিকে। গত শুক্রবার অর্থাৎ  ১২ সেপ্টেম্বর রাতে তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখন দেখার কার্কির হাত ধরে নেপালে আদেও শান্তি ফেরে কীনা! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নয়া ঘোষণা সুশীলার
Image Credit : Getty

নয়া ঘোষণা সুশীলার

তবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও তিনি যে পদ আঁকড়ে বসে থাকবেন না, ক্ষমতায় এসে সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছেন এভারেস্টের দেশের প্রথম মহিলা বিচারপতি। কবে হবে নেপালে সুষ্ঠভাবে নির্বাচন? কতদিন নিজে প্রধানমন্ত্রী পদে আসীন থাকবেন? রবিবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা স্পষ্ট করে দিয়েছেন সুশীলা  কার্কি। 

Related Articles

Related image1
এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের
Related image2
হকের চাকরি ফিরে পেতে প্রতিবাদে হয়েছিলেন ন্যাড়া, ফের SSC দিতে হচ্ছে রাসমণিকেও
35
সুশীলার প্রধানমন্ত্রী পদের মেয়াদ কত দিন?
Image Credit : ANI

সুশীলার প্রধানমন্ত্রী পদের মেয়াদ কত দিন?

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সুশীলা কার্কি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও তিনি ছয় মাসের বেশি এই পদে থাকবেন না। কারণ, তার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসার প্রধান উদ্দেশ্যই হল দেশে ছয় মাসের  মধ্যে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করা। তারপরই পদ ছাড়বেন সুশীলা। রবিবার সাংবাদিক বৈঠকে এই কথায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। 

45
সুশীলাকেই কেন পছন্দ
Image Credit : Social Media

সুশীলাকেই কেন পছন্দ

৭৩ বছর বয়সী সুশীলা কার্কি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। এবার তিনি হিমালয়ের দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার সিংহদরবারে তিনি তার কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। জেন জেড বিক্ষোভের মাত্র এক সপ্তাহের মধ্যেই পালাবদলের ছবি দেখল নেপাল। আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের কথাও ঘোষণা করা হয়েছে।

55
অশান্ত নেপালে সুশীলাতেই ভরসা
Image Credit : ANI

অশান্ত নেপালে সুশীলাতেই ভরসা

জেন জি-দের বিক্ষোভে গত কয়েক দিন ধরে অশান্ত হয়ে ওঠে নেপাল। পরিস্থিতি বেগতিক দেখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর তারপরই ৭৩ বছর বয়সী এই সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে দেওয়া হয় নেপালের জনগণের  দায়িত্ব। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অশান্ত নেপাল
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image2
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Recommended image3
Now Playing
Nepal Flood: 'কোথায় নাম?' ছলছলে চোখে নিখোঁজদের তালিকায় স্বজনদের খোঁজ
Recommended image4
Now Playing
Nepal Mud Flood: রাক্ষুসে বরফের স্রোতে এত কাদা কোথা থেকে এল? কী জানা গেল?
Recommended image5
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Related Stories
Recommended image1
এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের
Recommended image2
হকের চাকরি ফিরে পেতে প্রতিবাদে হয়েছিলেন ন্যাড়া, ফের SSC দিতে হচ্ছে রাসমণিকেও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved