Pak PM Shehbaz Sharif: ভারতের বিরুদ্ধে হামলায় পাকিস্তানের জয়জয়াকার! বিশ্ব মঞ্চে বারে বারে নিজেদের ঢাক নিজেরা পিটিয়ে ফের হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Pak PM Shehbaz Sharif: আমেরিকার নিউ ইয়র্ক শহরে চলছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশন। সেখানে ফের পহেলগাম হামলা ও ভারতের অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করতে গিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে হাসির খোরাক হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সূত্রের খবর, শাহবাজের মন্তব্যের পাল্টা ভারতীয় কূটনীতিকের সপাট জবাবের ভিডিয়ো ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে নতুন করে ভারত-পাক তরজা।
কী বলতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ?
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা চালায় পাকিস্তান। পাক জঙ্গি হানায় অতর্কিতে প্রাণ হারান ২৫ জন ভারতীয়। তারপরই ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়ে অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। ধূলিস্যাৎ করে দেওয়া হয় রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম। হামলা চালানো হয় জঙ্গিজের ডেরায়। আর তাতেই নাকি পাক সেনাবাহিনী পেশা দারিত্বের সঙ্গে ভারতের অপারেশনের জবাব দিয়েছে।
শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে শরিফ বলেন যে, ''ভারতের হামলার জবাবে তাদের সদস্যরা "অত্যন্ত নিখুঁত ও পেশাদারিত্বের সঙ্গে" সাড়া দিয়েছিল।'' পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন ভিডিয়ো?
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের প্রতিনিধিত্বকারী আর শ্রীনিবাসের একটি ফু়টেজ। সেখানে তাকে যেন দেখা যাচ্ছে পাক প্রধানমন্ত্রীর কথা তিনি কানেই তোলেননি। তার অবজ্ঞাসূচক হাসিতেই ধরা পড়ল পাক প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা জোর করে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা। শুধু তাই নয়, এদিন শাহবাজের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভূয়সী প্রশংসা শোনা যায়।
তিনি আরও জানান যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই ভারতের সঙ্গে তাদের সংঘাত থেমেছে সঠিক সময়ে। নাহলে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল। এতে করে দক্ষিণ এশিয়ার মানুষের জীবন সংকট তৈরি হতে পারত। নিজেদের প্রশংসায় অটল পাকিস্তানের করা এমন মন্তব্যের কোনও জবাব ভারত দেয়নি। তবে কেন্দ্র সরকার বারবারই দাবি করেছে যে, তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে কোনও তৃতীয় দেশ হস্তক্ষেপ করেনি। কোনও তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামায়নি। সম্পূর্ণটাই নিজেদের ইচ্ছায় বন্ধ করেছে।
যদিও ভারত-পাকিস্তানের এসব বক্তব্যকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগেও রাষ্ট্রসংঘের মঞ্চে ভাষণে তিনি বারংবার দাবি করেছেন দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত তার কারণেই মিটেছে। তার কথাতেই নাকি ভারত যুদ্ধ থামিয়েছে!


