MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Netanyahu son marriages: যুদ্ধের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ছেলের বিয়ে, কত টাকা লোকসান? হিসেব দিয়ে বিতর্কে নেতানিয়াহু

Netanyahu son marriages: যুদ্ধের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ছেলের বিয়ে, কত টাকা লোকসান? হিসেব দিয়ে বিতর্কে নেতানিয়াহু

Netanyahu son marriages: যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। তবুও বারবার ছেলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 21 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত ইরান ইজরায়েল
Image Credit : Social Media

যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত ইরান-ইজরায়েল

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত  মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। বারে বারে মিসাইল হামলা, মুহর্মুহ বোমার শব্দে কেঁপে উঠছে মাটি। এরই মধ্যে ব্যক্তি প্রচারে চরম বিতর্কে ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

28
আত্মপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু
Image Credit : Social Media

আত্মপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু

জানা গিয়েছে, যুদ্ধের কারণে দুই দেশের বিপুল যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা  নিয়ে না ভাবনা চিন্তা করে নিজের আত্মপ্রচারে ব্যস্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ছেলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। 

Related Articles

Related image1
Hooghly School: ছাদ থেকে টুপটাপ করে পড়ছে বৃষ্টির জল, ছাতা মাথায় নিয়েই সরকারি এই বিদ্যালয়ে চলছে পড়াশোনা
Related image2
Narendra Modi: বন্ধু ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করতে পারলেন না প্রধানমন্ত্রী, জগন্নাথ ভূম থেকে সত্যিটা জানালেন নমো
38
ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা
Image Credit : Social Media

ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা

গত সপ্তাহেই ইজরায়েলের  হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা। যুদ্ধের হাত বাঁচতে বাঙ্কারে আশ্রয় নিয়েছে বহু মানুষ। তাতে অবশ্য সেদিকে হুঁশ নেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তিনি নিজের ছেলের বিয়ে নিয়েই ব্যস্ত। 

48
বারবার পিছিয়ে যাচ্ছে ছেলের বিয়ে
Image Credit : x

বারবার পিছিয়ে যাচ্ছে ছেলের বিয়ে

এই ইজরায়েলের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ইরান-ইজরায়েল দ্বন্ধের কারণে এই নিয়ে দুইবার নিজের ছেলের বিয়ে পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

58
কী বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু
Image Credit : Social Media

কী বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

জানা গিয়েছে, এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, ‘’আমার ছেলের বিয়ে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দিতে হয়েছে। এই ঘটনায় আমার স্ত্রী ও হবু পুত্রবধূ অত্যন্ত কষ্ট পেয়েছেন। আমরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে যুদ্ধের ক্ষত বয়ে বেরাচ্ছি।'' 

68
 নিজের স্ত্রীকে ‘নায়িকা’র সঙ্গে তুলনা
Image Credit : Social Media

নিজের স্ত্রীকে ‘নায়িকা’র সঙ্গে তুলনা

শুধু তাই নয়,  একইসঙ্গে ব্রিটেনের ব্লিটজ যুদ্ধ পরিস্থিতির সঙ্গে ইজরায়েলের বর্তমান সংকটের তুলনা করেন। নিজের স্ত্রীকে ‘নায়িকা’র সঙ্গে তুলনা করেন নেতানিয়াহু। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে ইজরায়েলজুড়ে।

78
ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা
Image Credit : Social Media

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে যে তারা বৃহস্পতিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলিতে প্রায় ১২০টি গোলাবারুদ ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। মিসাইল কারখানা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে IDF।

88
আতঙ্কে সাধারণ মানুষ
Image Credit : Social Media

আতঙ্কে সাধারণ মানুষ

১৩ জুন 'অপারেশন রাইজিং লায়ন'-এর অধীনে ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে একাধিক আক্রমণ চালানোর পর ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়ে 'অপারেশন ট্রু প্রমিস III' শুরু করে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mar-a-Lago Shooting: প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন লুকিয়ে ঢুকে হামলার চেষ্টা ২০ বছরের যুবকের, পাল্টা গুলিতে খতম
Recommended image2
পাক বিমান হানায় উত্তপ্ত আফগানিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তলব কাবুলের
Recommended image3
Dark Galaxy: তারা নেই, শুধুই ডার্ক ম্যাটার! মহাকাশে মিলল এক ভূতুড়ে গ্যালাক্সির খোঁজ
Recommended image4
US Winter Storm: বরফের ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক ফ্লাইট বাতিল
Recommended image5
আপাতত হচ্ছে না ভারত-মার্কিন Trade Deal বৈঠক, সুপ্রিম কোর্টের নির্দেশ ১০% শুল্ক নিয়ে জটিলতা
Related Stories
Recommended image1
Hooghly School: ছাদ থেকে টুপটাপ করে পড়ছে বৃষ্টির জল, ছাতা মাথায় নিয়েই সরকারি এই বিদ্যালয়ে চলছে পড়াশোনা
Recommended image2
Narendra Modi: বন্ধু ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করতে পারলেন না প্রধানমন্ত্রী, জগন্নাথ ভূম থেকে সত্যিটা জানালেন নমো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved