MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Hooghly School: ছাদ থেকে টুপটাপ করে পড়ছে বৃষ্টির জল, ছাতা মাথায় নিয়েই সরকারি এই বিদ্যালয়ে চলছে পড়াশোনা

Hooghly School: ছাদ থেকে টুপটাপ করে পড়ছে বৃষ্টির জল, ছাতা মাথায় নিয়েই সরকারি এই বিদ্যালয়ে চলছে পড়াশোনা

Hooghly News: টুপটাপ বৃষ্টিতে ভেসে যাচ্ছে স্কুল। মাথায় ছাতা ধরে তারই মধ্যে চলছে ক্লাস নেওয়া, পড়াশোনার কাজকর্ম। হুগলীর পাণ্ডুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো প্রকাশ্যে। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 21 2025, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বেহাল প্রাথমিক স্কুলের পরিকাঠামো
Image Credit : Asianet News

বেহাল প্রাথমিক স্কুলের পরিকাঠামো

পাণ্ডুয়া পাঁচপাড়া প্রাইমারি স্কুলে পড়াশোনা ছাতা নিয়ে! ছাদ থেকে পড়ছে প্লাস্টার, শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণসংশয়ের আশঙ্কা। ভোটের রাজনীতি করতে গিয়ে লাটে উঠেছে শিক্ষা ব্যবস্থা। তোপ প্রাক্তন বাম বিধায়ক আমজাদ হোসেনের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
ছাতা মাথায় চলছে ক্লাস
Image Credit : Asianet News

ছাতা মাথায় চলছে ক্লাস

ক্লাসরুমে ছাতা নিয়ে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কারণ স্কুলের ছাদ টপকে পড়ছে জল এবং প্লাস্টার। তাহলে একে কি উন্নয়ন বলা যাবে, নাকি ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার? প্রশ্ন তুলে সরব খোদ ওই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন বাম বিধায়ক আমজাদ হোসেন।

Related Articles

Related image1
WB Weather Update: থমকে নিম্নচাপে বৃষ্টিতে বিরাম বঙ্গে, আগামী সপ্তাহ থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
Related image2
Sugar: স্বাস্থ্যউজ্জ্বল ত্বক থেকে ওজন কমানো এখনই 'না' বলুন চিনিকে, কী লাভ হবে জানেন?
38
স্কুলের জরাজীর্ণ ছাদ
Image Credit : Asianet News

স্কুলের জরাজীর্ণ ছাদ

হুগলী জেলার পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রের পাঁচপাড়া প্রাইমারি স্কুল এখন শিক্ষা মন্দির নয়, বরং এক বিপদের ঘণ্টা হয়ে দাঁড়িয়েছে। স্কুলের জরাজীর্ণ ছাদ থেকে নিয়মিতভাবে প্লাস্টার খসে পড়ছে, যার ফলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।

48
ছাতা নিয়েই করাতে হচ্ছে ক্লাস
Image Credit : Asianet News

ছাতা নিয়েই করাতে হচ্ছে ক্লাস

এমনকি শিক্ষাদানের সময় শিক্ষক ও পড়ুয়াদের ছাতা নিয়ে ক্লাসে বসতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত ও শিক্ষা দফতরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

58
 শিক্ষা দফতরের গাফিলতির অভিযোগ
Image Credit : Asianet News

শিক্ষা দফতরের গাফিলতির অভিযোগ

এদিকে শিক্ষা দফতরের এই গাফিলতির কারণে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ, স্কুলের ছাদের যা অবস্থা তাতে অতিভারী বৃষ্টি হলে যেকোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে। এমনটাই আশঙ্কা পড়ুয়া থেকে শিক্ষক ও তাদের অভিভাবকদের মনে।  

68
ক্ষুদ্ধ শিক্ষক-অভিভাবকরা
Image Credit : Asianet News

ক্ষুদ্ধ শিক্ষক-অভিভাবকরা

প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশার কথা জানিয়ে নাম প্রকাশে অনিচছুক ওই স্কুলের এক শিক্ষক বলেন, “আমরা বাধ্য হয়ে ছাতা নিয়ে ক্লাস নিচ্ছি। প্রতিদিনই ভয় থাকে, যদি হঠাৎ করে ছাদের কোনও অংশ ভেঙে পড়ে।” স্থানীয়রা বলেন, “যদি সময়মতো প্রশাসন সজাগ না হয়, তাহলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা শিশুদের প্রাণের ঝুঁকির মধ্যে রেখে শিক্ষা চাই না।”

78
অবিলম্বে স্কুল মেরামতের দাবি
Image Credit : Asianet News

অবিলম্বে স্কুল মেরামতের দাবি

সূত্রের খবর, হুগলীর এই পাঁচপাড়া প্রাথমিক স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা ৬৮ জন। চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট চারটি ক্লাসরুম আছে, যার মধ্যে দুটি টিনের চালের ঘর। সেই ঘরের চালই নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। চালভেদ করে জল পড়ছে। ভেসে যাচ্ছে ক্লাসরুম। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে স্কুলটি মেরামত করে নিরাপদ করা হোক, যাতে ছাত্রছাত্রীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে।

88
পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন
Image Credit : Asianet News

পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন

এদিকে স্কুলের এই বেহাল চিত্রের খবর প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল। ওই প্রাথমিক বিদ্যালয়ের ছবি তুলে  নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা। এরই মধ্যে বিডিও শেবন্তী বিশ্বাস জানান, ব্লক প্রশাসনের তরফে বিষয়টি নজর রাখা হয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image2
'বিচার ব্যবস্থা এগোচ্ছে না'! RG Kar-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও 'হতাশা প্রকাশ' রত্না দেবনাথের
Recommended image3
Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image4
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image5
Ajker Bangla Khobar: Tarapith - তিরুপতির ধাঁচে এবার তারাপীঠে পুজো দিতে ডিজিটাল কুপন, মোবাইল অ্যাপেই কাটা যাবে
Related Stories
Recommended image1
WB Weather Update: থমকে নিম্নচাপে বৃষ্টিতে বিরাম বঙ্গে, আগামী সপ্তাহ থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
Recommended image2
Sugar: স্বাস্থ্যউজ্জ্বল ত্বক থেকে ওজন কমানো এখনই 'না' বলুন চিনিকে, কী লাভ হবে জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved