Saudi Arabia: হুথিরা সৌদিতে ফের হামলার চেষ্টা করেছে। তবে সৌদি বায়ুসেনা মাঝ আকাশেই ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিয়েছে বলে খবর। জোট বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হুথিরা দেশের বিভিন্ন অংশকে টার্গেট করে বারবার হামলার চেষ্টা করছে।
Saudi Arabia: হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে টার্গেট করে ফের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তবে সৌদি বায়ুসেনা সেই হামলা সফলভাবে রুখে দিয়েছে। তারা পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে একটি ড্রোন এবং রাজধানী রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল (Saudi Arabia)। তবে সৌদি বাহিনী মাঝ আকাশেই সেগুলিকে ধ্বংস করে দেয়। জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি শনিবার এক প্রেস বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন (Ballistic missile intercepted)।
সৌদিতে ফের হুথি হামলা, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করল বায়ুসেনা
মুখপাত্র জানান, হুথিরা দেশের বিভিন্ন অংশকে টার্গেট করে বারবার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল-মালকি আরও বলেন, গত কয়েকদিনেও রিয়াদ এবং খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলোও সফলভাবে আটকে দেওয়া হয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সৌদি আরব দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার এই হুথি চক্রান্ত কড়া হাতে মোকাবিলা করছে।
হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে
হুথিরা সৌদিতে ফের হামলার চেষ্টা করেছে। তবে সৌদি বায়ুসেনা মাঝ আকাশেই ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিয়েছে বলে খবর। জোট বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হুথিরা দেশের বিভিন্ন অংশকে টার্গেট করে বারবার হামলার চেষ্টা করছে। এই প্রসঙ্গে মুখপাত্র জানিয়েছেন, হুথিরা দেশের বিভিন্ন অংশকে টার্গেট করে বারবার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। আল-মালকি আরও যোগ করেন, গত কয়েকদিনেও রিয়াদ এবং খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


