MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • একটেবিলে বসেও মিটলো না সমস্যা, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান সরকারের

একটেবিলে বসেও মিটলো না সমস্যা, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান সরকারের

Pak Afghan Clash: কিছুতেই থামছে না পাকিস্তান বনাম আফগানিস্তান সঙ্ঘর্ষ। দুই দেশের বিবাদ মেটাতে আলোচনায় বসলেও ভেস্তে গেলো তা। কী বলছে তালিবান সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 09 2025, 07:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অব্যাহত পাক আফগান সঙ্ঘর্ষ
Image Credit : Asianet News

অব্যাহত পাক-আফগান সঙ্ঘর্ষ

শান্তির পক্ষে আলোচনার জন্য মুখোমুখি বসলেও শেষপর্যন্ত বৈঠক না হয়ে ভেস্তে গেলো তা। শনিবার তুরস্কের ইস্তানবুলে তৃতীয় দফার আলোচনায় বসেছিলেন পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনাও গেলো ভেস্তে। ফলে এখনও মিটল না দুই দেশের সম্পর্কের এই জটিলতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পাকিস্তানকে হুমকি তালিবান সরকারের
Image Credit : ANI

পাকিস্তানকে হুমকি তালিবান সরকারের

এদিকে তুরস্কের ইস্তানবুলে তৃতীয় দফার বৈঠক ভেস্তে যাওয়ার পরই ফের পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলো আফগানিস্তানের তালিবান সরকার। আফগান প্রতিনিধি দল এদিন বৈঠক থেকে বেরিয়ে সাফ জানায় যে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু পাকিস্তানের সদিচ্ছার অভাব রয়েছে শান্তি ফেরানোর ব্যাপারে। পাকিস্তান বাধা সৃষ্টি করছে এবং দায়িত্বজ্ঞানহীনতার মতো আচরণ করছে। 

Related Articles

Related image1
তৃণমূল নেতার বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলির অভিযোগ, বিতর্কে মালদহের বিএলও
Related image2
ছুটির দিনে আরও নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট
35
পাকিস্তানকে হুঁশিয়ারি
Image Credit : our own

পাকিস্তানকে হুঁশিয়ারি

শনিবার  শান্তিচুক্তির বৈঠক ভেস্তে যাওয়ার পরই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে তালিবান সরকার। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন যে, ‘’আমাদের আফগান প্রতিনিধিরা সৎ বিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিয়েছিল। আমরা আশা করেছিলাম এই আলোচনা গঠনমূলক হবে। কিন্তু পাকিস্তান সহযোগিতা না করে বরং দায়িত্বজ্ঞানহীনতার মতো আচরণ করেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তারা কোনও দায়িত্বই নিতে চায়নি। আফগানিস্তান বরাবরই আশাবাদী ছিল। কিন্তু পাকিস্তানের আচরণ আলোচনাকে ফলপ্রসূ করেনি।'' 

45
এক টেবিলে বসেও ভেস্তে গেলো আলোচনা
Image Credit : our own

এক টেবিলে বসেও ভেস্তে গেলো আলোচনা

সূত্রের খবর, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করেছিল তুরস্ক এবং কাতার। গত বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হয়। শনিবার দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও একটি বিষয়ে পাকিস্তান রাজি হতে সম্মত না হওয়ায় ভেস্তে যায় বৈঠক। 

55
পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি
Image Credit : our own

পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

এদিকে তালিবান হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন পাক মন্ত্রী আসিফ। তিনি বলেন, ‘’আফগানিস্তানের মাটি থেকে কোনও আক্রমণ এলে তারা ছেঁড়ে কথা বলবেন না। তুরস্ক এবং কাতার দু’দেশই আমাদের অবস্থানকে সমর্থন করেছিল। এমনকী আফগান প্রতিনিধিরাও সহমত হয়েছিলেন। কিন্তু তারা লিখিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। তাঁরা চেয়েছিল মৌখিক সম্মতিপত্র গ্রহণযোগ্য হোক। কিন্তু আন্তর্জাতিক স্তরে আলোচনার ক্ষেত্রে এটা হয়না।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Tokyo Typhoon Dujuan: টোকিওতে ধেয়ে আসছে ভয়বাহ টাইফুন, রেকর্ড বৃষ্টিতে জলের তলায় রাজধানী
Recommended image2
China Viral News: কফিনের ভেতর থেকে ভেসে এল গোঙানির শব্দ! মৃত বৃদ্ধা বেঁচে উঠলেন ২দিন পর!
Recommended image3
Iran-US War: আমেরিকার সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের
Recommended image4
Typhoon Dujuan Japan: এশিয়াডের মাঝে জাপানে আছড়ে পড়বে শক্তিশালী টাইফুন! প্রবল বৃষ্টিতে জলের তলায় টোকিও, বন্ধ বুলেট ট্রেনও
Recommended image5
Indian Navy: 'অ্যাক্ট ইস্ট পলিসি'র বাস্তবায়ন, ফিলিপাইনসে পৌঁছল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ
Related Stories
Recommended image1
তৃণমূল নেতার বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলির অভিযোগ, বিতর্কে মালদহের বিএলও
Recommended image2
ছুটির দিনে আরও নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved