MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • US Defiance Budget: ইরান যুদ্ধের মধ্য়েই ১.৫ ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব আমেরিকার, কোপ জনমুখী প্রকল্পে

US Defiance Budget: ইরান যুদ্ধের মধ্য়েই ১.৫ ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব আমেরিকার, কোপ জনমুখী প্রকল্পে

US Defence Budget: ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই আমেরিকার ইতিহাসে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট প্রস্তাব করেছে হোয়াইট হাউস। ২০২৭ অর্থবর্ষের জন্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলার চাওয়া হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪০% বেশি। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 04 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
ইরান যুদ্ধের মধ্যেই রেকর্ড সামরিক বাজেট আমেরিকার
Image Credit : Getty

ইরান যুদ্ধের মধ্যেই রেকর্ড সামরিক বাজেট আমেরিকার

ইরানের সঙ্গে যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এরই মধ্যে ২০২৭ অর্থবর্ষের জন্য আমেরিকার ইতিহাসে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট প্রস্তাব করল হোয়াইট হাউস। প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারের এই বাজেট পাশ হলে তা আধুনিক মার্কিন ইতিহাসে সর্বোচ্চ হবে বলে সিএনএন জানিয়েছে।

213
বাজেট প্রস্তাব
Image Credit : ANI

বাজেট প্রস্তাব

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার এই বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এতে গত বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় ৪০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। এই বিপুল অর্থ মূলত গোলাগুলি, মার্কিন নৌবহরকে আরও শক্তিশালী করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত 'গোল্ডেন ডোম' মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে লাগানো হবে।

Related Articles

Related image1
ECI Orders: বাংলায় অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট চাই, মালদার ঘটনার পরই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
Related image2
DA: চিন্তা নেই! শিক্ষক-পঞ্চায়েত ও পুরসভার কর্মীদেরও মহার্ঘ ভাতা নিয়ে বড় পদক্ষেপ নবান্নর
313
সেনা কর্মীদের জন্য খরচ
Image Credit : Getty

সেনা কর্মীদের জন্য খরচ

একই সঙ্গে, সেনাবাহিনীতে নতুন নিয়োগ বাড়াতে এবং পুরনো কর্মীদের ধরে রাখতে সবার বেতন ৫ থেকে ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

413
প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৪৪৫ বিলিয়ন ডলার যোগের প্রস্তাব
Image Credit : Getty

প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৪৪৫ বিলিয়ন ডলার যোগের প্রস্তাব

প্রতিরক্ষা বাজেটে যে অতিরিক্ত ৪৪৫ বিলিয়ন ডলার যোগ করার কথা বলা হয়েছে, তার মধ্যে ৩৫০ বিলিয়ন ডলার একটি বিশেষ আইনের মাধ্যমে পাশ করানোর পরিকল্পনা রয়েছে। সিএনএন জানাচ্ছে, এর জন্য সেনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট হবে। ফলে ডেমোক্র্যাটদের সমর্থনের প্রয়োজন পড়বে না।

513
থামছে না ইরানের যুদ্ধ!
Image Credit : X

থামছে না ইরানের যুদ্ধ!

এই বিপুল সামরিক বাজেট থেকে স্পষ্ট, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে পিছু হটার কোনও পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। যদিও ট্রাম্প আগে দাবি করেছিলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত করে ফেলবেন।

613
পরমাণু অস্ত্রের বরাদ্দ বৃদ্ধি
Image Credit : Asianet News

পরমাণু অস্ত্রের বরাদ্দ বৃদ্ধি

শুধু তাই নয়, পরমাণু অস্ত্র নিয়েও তৎপর প্রশাসন। ডিপার্টমেন্ট অফ এনার্জির বাজেটে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বরাদ্দ ৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই টাকা পরমাণু ওয়ারহেড তৈরি ও আধুনিকীকরণে এবং নৌ-প্রযুক্তিতে ব্যবহার করা হবে।

713
বাজেট প্রস্তাব না ইচ্ছেপত্র!
Image Credit : X

বাজেট প্রস্তাব না ইচ্ছেপত্র!

তবে সিএনএন উল্লেখ করেছে, হোয়াইট হাউসের এই বার্ষিক বাজেট প্রস্তাবকে মূলত একটি 'ইচ্ছাপত্র' হিসেবেই দেখা হয়। কারণ সরকারি খরচের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কংগ্রেস এবং অতীতেও তারা প্রশাসনের বহু প্রস্তাবই খারিজ করে দিয়েছে।

813
অ-প্রতিরক্ষাখাতে খরচ কমাচ্ছে আমেরিকা!
Image Credit : Asianet News

অ-প্রতিরক্ষাখাতে খরচ কমাচ্ছে আমেরিকা!

প্রতিরক্ষা খাতে যখন বিপুল বরাদ্দ বাড়ছে, তখন উল্টো ছবি দেশের অভ্যন্তরীণ খরচে। অ-প্রতিরক্ষা খাতে খরচ প্রায় ১০ শতাংশ বা ৭৩ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব করা হয়েছে। এর কোপ মূলত পড়ছে সমাজকল্যাণ এবং স্বাস্থ্যখাতে। প্রশাসনের তরফে এই সব প্রকল্পকে 'ওক' (woke) বলে কটাক্ষ করা হয়েছে। ৯২ পাতার বাজেট ডকুমেন্টে 'ওক' শব্দটি ৩৪ বার ব্যবহার করা হয়েছে।

913
জনকল্যাণমূলক প্রকল্প বন্ধের প্রস্তাব
Image Credit : ANI

জনকল্যাণমূলক প্রকল্প বন্ধের প্রস্তাব

যেসব প্রকল্প বন্ধ করে দেওয়ার প্রস্তাব রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ৪ বিলিয়ন ডলারের 'লো ইনকাম হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম' এবং ৭৭৫ মিলিয়ন ডলারের 'কমিউনিটি সার্ভিসেস ব্লক গ্রান্ট'। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, আগের প্রশাসনের পরিকাঠামো আইন থেকে ১৫ বিলিয়ন ডলার এবং জলবায়ু গবেষণা থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ কেটে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

1013
EPA-এ বড় সংকোচন
Image Credit : X

EPA-এ বড় সংকোচন

এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (EPA) বাজেট প্রায় অর্ধেক করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যার ফলে একাধিক পরিবেশ সংক্রান্ত কর্মসূচি বন্ধ হয়ে যাবে। বাজেটে দাবি করা হয়েছে, পরিবেশগত ন্যায়বিচারের নামে 'বিভাজনমূলক জাতিগত বৈষম্য' প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি, ইন্টিরিয়র ডিপার্টমেন্টের বাজেটও ১২ শতাংশ কমানোর প্রস্তাব রয়েছে।

1113
মেলানিয়া ট্রাম্পের প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব
Image Credit : X

মেলানিয়া ট্রাম্পের প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

এই ব্যাপক কাটছাঁটের মধ্যেও 'ওয়াশিংটন ডিসি এবং তার আশেপাশে কিছু নির্দিষ্ট নির্মাণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের' জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। একদিকে যখন স্বল্প আয়ের মানুষদের আবাসন প্রকল্পে কোপ পড়ছে, তখন মেলানিয়া ট্রাম্পের 'ফোস্টার ইয়ুথ টু ইন্ডিপেন্ডেন্স ইনিশিয়েটিভ'-এর জন্য ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।

1213
অভ্যন্তীরণ নিরাপত্তায় কোপ
Image Credit : X

অভ্যন্তীরণ নিরাপত্তায় কোপ

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ওপরেও কোপ পড়েছে। ফেমা (FEMA) এবং সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির বাজেট কমানোর প্রস্তাব রয়েছে। হোয়াইট হাউসের অভিযোগ, কিছু অনুদান প্রকল্প 'বড় আকারে অবৈধ অভিবাসন'-এ মদত দিচ্ছে অথবা 'প্রথম সংশোধনীর অধিকার প্রয়োগকারী আমেরিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে'।

1313
বেসরকারিকরণে জোর
Image Credit : X

বেসরকারিকরণে জোর

সবশেষে, সিএনএন জানাচ্ছে, প্রশাসন বিমানবন্দরের স্ক্রিনিং কর্মীদের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করতে চায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে ৫ বিলিয়ন ডলার এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (IRS) থেকে ১.৪ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব রয়েছে। ট্রাম্পের দাবি, IRS-কে সাধারণ মানুষের বিরুদ্ধে 'অস্ত্র হিসেবে ব্যবহার' করা হয়েছে। এছাড়া, ইলেকট্রিক গাড়ির চার্জারের জন্য ৪.২ বিলিয়ন ডলারের ভর্তুকি তুলে দেওয়ার কথাও বলা হয়েছে বাজেটে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran Leadership: আমেরিকার দাবি উড়িয়ে ইরানের বার্তা: আমরা এক, কোনো বিভেদ নেই
Recommended image2
India America: মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য 'অশোভন-রুচিহীন', ট্রাম্পের বক্তব্য নিয়ে কী বলল ভারত?
Recommended image3
Hormuz Strait: হরমুজ প্রণালী থেকে বেরোল ১০টি ভারতীয় জাহাজ, পারস্য উপসাগরে এখনও ১৪টি, জানাল কেন্দ্র
Recommended image4
হরমুজ প্রণালীতে অশান্তির জন্য আমেরিকা-ইজরায়েল দায়ী, তবে আলোচনার রাস্তাও খোলা রাখছে ইরান
Recommended image5
Donald Trump: ভারত বিদ্বেষী পোস্ট শেয়ার করে বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প, কী লিখলেন ট্রাম্প ঘনিষ্ঠ
Related Stories
Recommended image1
ECI Orders: বাংলায় অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট চাই, মালদার ঘটনার পরই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
Recommended image2
DA: চিন্তা নেই! শিক্ষক-পঞ্চায়েত ও পুরসভার কর্মীদেরও মহার্ঘ ভাতা নিয়ে বড় পদক্ষেপ নবান্নর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved