MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • কেউ ছুঁড়ছে হাত-পা, কেউ চুষছে বুড়ো আঙুল, দেখে নিন তুরস্ক-সিরিয়ার ধ্বংসস্তূপে উদ্ধারপ্রাপ্ত শিশুদের ছবি

কেউ ছুঁড়ছে হাত-পা, কেউ চুষছে বুড়ো আঙুল, দেখে নিন তুরস্ক-সিরিয়ার ধ্বংসস্তূপে উদ্ধারপ্রাপ্ত শিশুদের ছবি

ভূমিকম্প হওয়ার ৭২ ঘণ্টা পরেও ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে সদ্যোজাতদের আওয়াজ। শিশুদের ছবিতে ছেয়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়া।  

3 Min read
Author : Sahely Sen
| Updated : Feb 09 2023, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : twitter

বারবার ভূকম্পনের আঘাতে বিপর্যস্ত তুরস্ক এবং সিরিয়া। বৃহস্পতিবার বিকেল অবদি দুটি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি হাজারের দোরগোড়ায়। উদ্ধারকাজে চূড়ান্ত বিপর্যয় সৃষ্টি করছে প্রবল তুষারপাত, কনকনে ঠাণ্ডা এবং এলোপাথাড়ি ভেঙে পড়ে থাকা ধ্বংসস্তূপ। আটকে পড়া মানুষদের উদ্ধার করা চরম বিপদসংকুল এবং কঠিন হয়ে পড়েছে উদ্ধারকারী কর্মীদের পক্ষে। এরই মধ্যে শোনা যাচ্ছে ইতিউতি শিশুর কণ্ঠ। তাদের অনেকে জানেই না যে, পৃথিবীর কোথাও কোনও বিপদ ঘটেছে কিনা। তেমনই এক শিশু ছিল ৭ বছরের মরিয়ম। যে নিজের একটিমাত্র হাত দিয়ে আগলে ধরে শুয়েছিল তার ৩ বছরের ভাইকে। তাদের ভিডিওর পর এবার শিশুদের উদ্ধার করার ভিডিওয়ে ছেয়ে গেল নেট দুনিয়া। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : tweet

তুরস্কের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২ মাস বয়সি একটি শিশুকে। যার নাম ডোগান বস্তান। উদ্ধার পাওয়ার সময় ঘুমের ঘোরে চোখ বন্ধ করে আঙুল চুষতে দেখা যায় ডোগানকে।

310
Image Credit : tweet

কংক্রিটের চাঁইয়ের মধ্যে জীবন বাজি রেখে শুয়ে ঢুকে পড়েছিলেন এক মহিলা উদ্ধারকারী। বেশ কয়েক সেকেন্ড ধরে প্রায় দম বন্ধ করা পরিস্থিতির সঙ্গে লড়াই করে বের করে আনেন এক বছর তিন-চারেকের শিশুকন্যাকে। তৎক্ষণাৎ তাকে তার বাবার হাতে সমর্পণ করে দেওয়া হয়। আনন্দে কেঁদে ওঠেন প্রতীক্ষারত বাবা।

410
Image Credit : tweet

সিরিয়ার আন্তাকা এলাকায় ভগ্নস্তূপের মধ্যে প্রায় ৪৫ ঘণ্টা ধরে আটকা পড়েছিল ছোট্ট মহম্মদ আহমেদ। এখনও পুরোপুরি কথা ফোটেনি তার মুখে। বোতলের ছিপিতে করে জল খাইয়ে তাকে বাঁচিয়ে নিয়ে বের করে আনেন উদ্ধারকারীরা। 

510
Image Credit : tweet

তুরস্কের আর একটি ভাঙা বাড়ির ওপর তলার ভেঙে যাওয়ার মেঝের ফাঁক গলে এক খুদে শিশুকে প্রায় ঝুলন্ত অবস্থায় বের করে আনে প্রতিবেশী দেশ ইজরায়েলের উদ্ধারকারী দল।

610
Image Credit : tweet

ভূমিকম্পের প্রায় ৬৮ ঘণ্টা পর তুরস্কের হাতায় প্রদেশের এক ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক সদ্যোজাত শিশুকে বের করে আনেন উদ্ধারকারীরা। ঠাণ্ডা এবং ভাঙা কংক্রিটের ধুলোবালিতে শিশুটির চেহারা একেবারে সাদা হয়ে গিয়েছে বলে লক্ষ্য করা যায়। তাকে উদ্ধার করার পর উদ্ধারকারীর মুখে ফুটে ওঠে, ‘আমি তোমাকে উদ্ধার করার জন্য জীবন দিয়ে দিতে পারি।’

710
Image Credit : tweet

বুধবার দক্ষিণ-পশ্চিম তুরস্ক থেকে উদ্ধার করা হয় ১২ বছরের এক নাবালককে। অতিরিক্ত ধুলো থেকে বাঁচাতে তাকে মাস্ক পরিয়ে কোলে তুলে বের করে নিয়ে আসেন উদ্ধারকারীরা।

810
Image Credit : tweet

নিজের দেশ থেকে ৫৫ জনের একটি অত্যন্ত তৎপর বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে হাঙ্গেরি। তাঁদের তৎপরতাতেই তুরস্কের হাতায় থেকে উদ্ধার পেল দেড় বছরের শিশু। তার প্রাণের স্পন্দনেই হেসে উঠলেন উদ্ধারকারীরা।

910
Image Credit : tweet

ভূমিকম্পের উদ্ধারকাজে ভারত থেকেও পাঠানো হয়েছে একাধিক বিশেষজ্ঞ দল, সঙ্গে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। তাদের পক্ষ থেকেই উদ্ধার করা হল ৬ বছর বয়সি এক শিশুকন্যাকে। উদ্ধারের সাথে সাথে তার শারীরিক আঘাতের পরীক্ষানিরীক্ষা শুরু করেন বিশেষজ্ঞরা। 

1010
Image Credit : tweet

ধ্বংসাবশেষের নীচ থেকে কঠিন অভিযান চালিয়ে এক ২ বছরের শিশুকে উদ্ধার করেছে ইসরায়েলি সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল। খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরে স্যালাইনের মাধ্যমে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করতে থাকেন তাঁরা। 

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flash Flood: বাড়ছে মৃতের সংখ্যা, নেপালে দেহ উদ্ধার বেড়ে ১২২৫, নিখোঁজ ৪২১৬ জন
Recommended image2
Now Playing
Rasuwa Tunnel Crisis: ৬ দিন পার, কাদাভর্তি সুড়ঙ্গে চরম গোপনীয়তায় উদ্ধারকাজ! নেপালের চিলিমে প্রকল্পে আদৌ কী কেউ বেঁচে আছে?
Recommended image3
Nepal Flood: ৪০০০ মানুষ নিখোঁজ, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কড়া বার্তা নেপালের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
Rasuwa Tunnel Rescue: নেপালের সুড়ঙ্গে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন? চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে ফের শুরু রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান
Recommended image5
Nepal Floods: 'অনুদান নয়, ক্ষতিপূরণ দিক' বন্যার জন্য ভারত-সহ ৩ দেশকে দায়ী করল নেপাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved