তুরস্কের বুরসায় আটকে পড়া একটি বিড়ালছানাকে বাঁচাতে গিয়ে তিনতলা থেকে পড়ে গেলেন এক যুবক। রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ার একদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে তুরস্কের বুরসা শহরের ওসমানগাজি এলাকার ফেভজি চাকমাক স্ট্রিটে। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শাহিন তেজকান ওই এলাকার একটি বিজনেস সেন্টারে ড্রাইভিং স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। তিনি তিনতলায় আটকে পড়া একটি বিড়ালছানাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। সেই সময় লোহার রেলিং ধরে ঝুলছিলেন শাহিন। হঠাৎই রেলিংটি ভেঙে যায় আর তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।

তেজকান মাথা নিচের দিকে করে সোজা রাস্তার ওপর আছড়ে পড়েন।

ইমার্জেন্সি মেডিক্যাল টিম খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

Scroll to load tweet…

তেজকান অবিবাহিত ছিলেন। শনিবার বালিকেসিরের আয়ভালিক এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।