France Protest Update: ধ্বংসের মুখে দাঁড়িয়ে ফ্রান্স? ম্যাক্রোঁর ইস্তফার দাবিতে রাস্তায় মানুষের ঢল, তুমুল বিক্ষোভ

France Protest Update: ফ্রান্সে অতি-দক্ষিণপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি (RN)-এর সম্মেলন ঘিরে উত্তাল অরলেয়াঁ! শনিবার, ২৪ অক্টোবর, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিলে

Share this Video

France Protest Update: ফ্রান্সে অতি-দক্ষিণপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি (RN)-এর সম্মেলন ঘিরে উত্তাল অরলেয়াঁ! শনিবার, ২৪ অক্টোবর, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিলে শামিল হন বামপন্থী দল, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। পুলিশের হিসাব অনুযায়ী, বিক্ষোভে অংশ নেন প্রায় ১১ হাজার মানুষ। অন্যদিকে, আয়োজকদের দাবি, জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ২৬ হাজার। বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, 'ম্যাক্রোঁ পদত্যাগ করুন, লে পেনকে জেলে পাঠান'’সহ একাধিক স্লোগান। মিছিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন। প্রায় ৩ হাজার পুলিশ ও জেন্ডারমেরি কর্মী মোতায়েন করা হয়। নজরদারিতে ব্যবহার করা হয় সাঁজোয়া গাড়ি, জলকামান, হেলিকপ্টার ও ড্রোন।

দু’দিনের এই ন্যাশনাল র‍্যালি সম্মেলনকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেও এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্মেলনে মেরিন লে পেনের নির্বাচনী প্রচারের সূচনা এবং জর্ডান বারদেলার ফের দলের সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আবহে এই প্রতিবাদ ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Related Video