MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • UN Report On Gaza: গাজায় বাড়ছে বুভুক্ষের সংখ্যা, ত্রাণের লাইনেও ছুটে আসছে বুলেট! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

UN Report On Gaza: গাজায় বাড়ছে বুভুক্ষের সংখ্যা, ত্রাণের লাইনেও ছুটে আসছে বুলেট! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

UN Report On Gaza: ইহুদি আক্রমণে গাজায় মৃত্যু মিছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বুভুক্ষ মানুষের সংখ্যা। ত্রাণের লাইনে দাঁড়িয়েও রেহাই নেই। দূর থেকে ছুটে আসছে বুলেট। তার মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ রাষ্ট্রসঙ্ঘের। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 12 2025, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
গাজায় বাড়ছে ক্ষুধার্তের সংখ্যা
Image Credit : Getty

গাজায় বাড়ছে ক্ষুধার্তের সংখ্যা

রাষ্ট্র সঙ্ঘের রিপোর্টে সম্প্রতি প্রকাশ পেয়েছে গাজাবাসীর বুভুক্ষতার ছবি। ত্রাণের লাইনে দাঁড়িয়েও মেলেনি বুলেটের আঘাত থেকে রেহাই। ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রকাশ্যে গাজার করুন চিত্র! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বাড়ছে প্যালেস্তিনীয় মৃতের সংখ্যা
Image Credit : Getty

বাড়ছে প্যালেস্তিনীয় মৃতের সংখ্যা

ইজরায়েল বনাম গাজার সঙ্ঘাতে বাড়ছে প্যালেস্তিনীয় মৃতের সংখ্যা। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। ইহুদি হানায় গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯৮ জন প্যালেস্তিনীয়। 

Related Articles

Related image1
WB Crime News: বন্দুক উঁচিয়ে দিনেদুপুরে নাবালকের শাসানি, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন!
Related image2
Trump On India Tariff: পুতিনকে কোণঠাসা করতে ভারতের উপর ৫০০ শতাংশ কর আরোপ ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চাপে চিনও
38
প্রকাশ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের রিপোর্ট
Image Credit : Getty and X/Drew Pavlou (@DrewPavlou)

প্রকাশ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের রিপোর্ট

এই বিষয়ে প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের একটি রিপোর্ট। সেখান থেকে জানা গিয়েছে যে, গাজার সাধারণ মানুষদের লক্ষ্য করে এখনও গুলি চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। 

48
ত্রাণ শিবিরেও হামলা
Image Credit : X

ত্রাণ শিবিরেও হামলা

শুধু বাড়িঘর নয়, ইজরায়েলি হামলার শিকার ত্রাণ শিবিরগুলিও। মার্কিন ত্রাণ শিবিরের পাশাপাশি অন্যান্য ত্রাণ শিবিরেও ইজরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে। 

58
ত্রাণ শিবিরে আর্ত মানুষদের খুন
Image Credit : Getty

ত্রাণ শিবিরে আর্ত মানুষদের খুন

জানা গিয়েছে, গত ৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যে এখনও পর্যন্ত ত্রাণের জন্য আসা ৭৯৮ জন প্যালেস্তিনীয়কে খুন করা হয়েছে। এর মধ্যে ৬১৫ জনের মৃত্যু হয়েছে ত্রাণ শিবির অঞ্চলে। বাকিরা নিহত হয়েছেন ত্রাণশিবিরের দিকে যাওয়ার রাস্তাতেই।

68
আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজা
Image Credit : Asianet News

আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজা

বিগত আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ। অভিযান চালাচ্ছে ইহুদি সেনা। মারাত্মক এই পরিস্থিতিতে গোটা বিশ্বের কাছে চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরও রেহাই নেই এবার ত্রাণ শিবির লক্ষ্য করে গুলি চালাচ্ছে নেতানিয়াহুের সেনাবাহিনী। 

78
চলছে অবাধে লুঠপাট
Image Credit : Getty

চলছে অবাধে লুঠপাট

যুদ্ধের কারণে গাজার পরিস্থিতি এতটাই খারাপ যে, ত্রাণ পাঠানো গাড়িগুলিতে লুঠপাট চালাচ্ছে গাজার ক্ষুধার্ত সাধারণ নাগরিকরা। এই তালিকায় রয়েছে শিশুরাও। একটু খাবারের আশায় ঠাঁই দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। 

88
গাজায় বাড়ছে অপুষ্টির সংখ্যা
Image Credit : ANI

গাজায় বাড়ছে অপুষ্টির সংখ্যা

শুধু যে খাবার লুঠ তা নয়। গাজায় বাড়ছে অপুষ্টির সংখ্যাও। এই তালিকায় শীর্ষে রয়েছে শিশুরা। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, গাজায় প্রায় ১৪ হাজার শিশুর না খেতে পেয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এছাডা়ও  অপুষ্টির শিকার প্রায় ২০  লক্ষ মানুষ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image2
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Recommended image3
Now Playing
Nepal Flood: 'কোথায় নাম?' ছলছলে চোখে নিখোঁজদের তালিকায় স্বজনদের খোঁজ
Recommended image4
Now Playing
Nepal Mud Flood: রাক্ষুসে বরফের স্রোতে এত কাদা কোথা থেকে এল? কী জানা গেল?
Recommended image5
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Related Stories
Recommended image1
WB Crime News: বন্দুক উঁচিয়ে দিনেদুপুরে নাবালকের শাসানি, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন!
Recommended image2
Trump On India Tariff: পুতিনকে কোণঠাসা করতে ভারতের উপর ৫০০ শতাংশ কর আরোপ ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চাপে চিনও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved