MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Hormuz Strait: হরমুজ প্রণালী কার দখলে? আমেরিকা-ইরানের পাল্টা দাবিতে উত্তপ্ত পশ্চিম এশিয়া

Hormuz Strait: হরমুজ প্রণালী কার দখলে? আমেরিকা-ইরানের পাল্টা দাবিতে উত্তপ্ত পশ্চিম এশিয়া

হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের যে দাবি ইরান করেছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের এই দাবি সত্যি নয়। বরং তারা নিজেরাই বহু বাণিজ্যিক জাহাজকে সুরক্ষিতভাবে ওই জলপথ পার হতে সাহায্য করেছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 10 2026, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
হরমুজ প্রণালী কার?
Image Credit : ANI

হরমুজ প্রণালী কার?

আমেরিকা-ইরানের সংঘাত ফের শুরু। এই অবস্থায় হরমুজ প্রণালী কার দখলে? তাই নিয়ে রীতিমত সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। দুই দেশই দাবি করেছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে। কিন্তু দুই পক্ষই তা খারিজ করে দিয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের রাস্তা একমাত্র তেহরানই ঠিক করে দেয়, ইরানের এই দাবি সরাসরি উড়িয়ে দিল আমেরিকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
আমেরিকার দাবি
Image Credit : X

আমেরিকার দাবি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) শুক্রবার জানিয়েছে, ইরানের এই দাবি ভিত্তিহীন। তারা আরও জানায়, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী ৮০০-র বেশি বাণিজ্যিক জাহাজ এবং ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেলকে এই প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে সাহায্য করেছে।

Related Articles

Related image1
Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?
Related image2
Income Tax PAN Card: নাম, জন্মতারিখ নাকি ব্যাঙ্ক লিঙ্ক? প্যান কার্ডের কোন ভুলে আটকায় ট্যাক্স রিফান্ড
38
আমেরিকার সোশ্যাল মিডিয়া পোস্ট
Image Credit : X

আমেরিকার সোশ্যাল মিডিয়া পোস্ট

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে সেন্টকম লেখে, "দাবি: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র ইরানের নির্দিষ্ট করা রুটেই যাতায়াত করা যাবে। সত্যি: ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে না। মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী ৮০০-র বেশি বাণিজ্যিক জাহাজ এবং ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেলকে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ দিয়ে সফলভাবে যাতায়াত করতে সাহায্য করেছে।"

48
৩টি জাহাজে হামলা
Image Credit : Asianet News

৩টি জাহাজে হামলা

আল জাজিরার খবর অনুযায়ী, সম্প্রতি এই প্রণালীতে তিনটি জাহাজের ওপর হামলা হয়। ইরানের অভিযোগ, জাহাজগুলি তাদের অনুমতি ছাড়াই ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনার পর আমেরিকা ও ইরানের মধ্যেকার ভঙ্গুর সমঝোতা স্মারক (MoU) নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

58
আমেরিকার তেহরানে হামলা
Image Credit : X

আমেরিকার তেহরানে হামলা

এর পাল্টা জবাবে বৃহস্পতিবার সকালে আমেরিকা হামলা চালায়, এমনকি তেহরানেও আঘাত হানা হয়। অন্যদিকে, ইরানও উপসাগরীয় দেশগুলির দিকে মিসাইল ও ড্রোন ছুড়েছে। শুক্রবার ইরানের আধিকারিকরা দেশে নতুন করে হামলার খবর জানিয়েছেন।

68
নতুন করে উদ্বেগ বিশ্বজুড়ে
Image Credit : ANI

নতুন করে উদ্বেগ বিশ্বজুড়ে

এই সমস্ত ঘটনার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। সাম্প্রতিক মাসগুলিতে আমেরিকা-ইজরায়েল জোটের সঙ্গে ইরানের সংঘাতের কারণে অর্থনীতি এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন আবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

78
পাল্টা হামলা ইরানের
Image Credit : X

পাল্টা হামলা ইরানের

বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা জর্ডনের উত্তরে অবস্থিত মার্কিন আল-আজরাক বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তাদের ভাষায়, এটি ছিল 'পশ্চিম এশিয়ায় শত্রুপক্ষের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার'। তেহরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।

88
উত্তপ্ত পশ্চিম এশিয়া
Image Credit : X

উত্তপ্ত পশ্চিম এশিয়া

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক বিবৃতিতে IRGC জানিয়েছে, আমেরিকার আগ্রাসনের জবাবে এটি তাদের 'দ্বিতীয় পর্বের' হামলা। বিবৃতিতে বলা হয়, "আজ দুপুর ২:২০ মিনিটে, IRGC-র মহাকাশ যোদ্ধারা পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং জর্ডনের আল-আজরাক বিমান ঘাঁটিকে ১০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করেছে।"

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
এই দেশের প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান, অঙ্কটা জানলে মাথা ঘুরে যাবে
Recommended image2
Venus: নিজের চাঁদকে কি গিলে খেয়েছে শুক্র? পৃথিবীর 'যমজ ভাই' কেন একা, জানালেন বিজ্ঞানীরা
Recommended image3
তেলের ট্যাঙ্কারে হামলার জবাবে হরমুজ প্রণালীতে আমেরিকার সাবমেরিন আটক করল ইরান
Recommended image4
9/11 Heroes: ৯/১১-এর বীরদের বিশেষ সম্মান ট্রাম্পের, হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Earthquake in Nepal: বিপর্যয়ের মধ্যেই ফের ভূমিকম্প নেপালে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩
Related Stories
Recommended image1
Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?
Recommended image2
Income Tax PAN Card: নাম, জন্মতারিখ নাকি ব্যাঙ্ক লিঙ্ক? প্যান কার্ডের কোন ভুলে আটকায় ট্যাক্স রিফান্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved