MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?

Weather Kolkata: ঘূর্ণাবর্তের দাপটে টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বঙ্গ, দুর্যোগ কত দিন চলবে?

রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হওয়া টানা বৃষ্টি শুক্রবারও অব্যাহত।  পূর্বাভাস অনুযায়ী যা সোমবার পর্যন্ত চলবে। বর্ষার অক্ষরেখা ও বাংলাদেশে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 10 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অঝোর শ্রাবণ
Image Credit : gemini

অঝোর শ্রাবণ

শুক্রবার দিনভর এবং আগামী কয়েক দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ -সর্বত্রই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কলকাতাতেও বাড়়বে বৃষ্টি

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জলমগ্ন কলকাতা
Image Credit : GEMINI

জলমগ্ন কলকাতা

বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । জমা জলের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে কলকাতা ও পাশের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর হাওয়া হাওয়া অফিস। কলকাতায় ৯০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Income Tax PAN Card: নাম, জন্মতারিখ নাকি ব্যাঙ্ক লিঙ্ক? প্যান কার্ডের কোন ভুলে আটকায় ট্যাক্স রিফান্ড
Related image2
Ayushman Bharat: হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি
310
সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ
Image Credit : Asianet News

সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের ৬ জেলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

410
দুর্যোগের কারণ
Image Credit : gemini

দুর্যোগের কারণ

হাওয়া অফিস জানিয়েছে বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলাদেশের সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার কারণে গোটা বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

510
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : gemini

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর আর মালদায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে।

610
সতর্কতা
Image Credit : AI PHOTO

সতর্কতা

উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলিতে জল বাড়বে। ধসও নামতে পারে পাহাড়ি রাস্তায়। আগে থেকেই পাহাড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে আগে থেকেই প্রায় একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

710
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত কলকাতা -সহ একাধিক জেলায় এই বৃষ্টির দুর্যোগ চলবে। নিচু এলাকায় জল জমতে পারে বলে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই।

810
উত্তাল সমুদ্র
Image Credit : gemini

উত্তাল সমুদ্র

পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। তার ফলে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। শুক্রবার পর্যন্ত এই অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

910
কলকাতার আবহাওয়া
Image Credit : gemini

কলকাতার আবহাওয়া

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। সোমবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২৭.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

1010
বেহাল ট্রাফিক ব্যবস্থা
Image Credit : stockPhoto

বেহাল ট্রাফিক ব্যবস্থা

টানা বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, উল্টোডাঙা আন্ডারপাস, কলকাতা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোড-এর বেশ কিছু অংশে জল জমেছে। ব্যাহত হয়েছে যান চলাচল। মেট্রো সার্ভিস স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা হলেও বিঘ্ন হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gautam Adani: রাজ্যে বিনিয়োগের নতুন দিশা, কালীঘাটে সস্ত্রীক পুজো গৌতম আদানির, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
Recommended image2
মহালয়ার পরেই পেয়ে যাবেন অক্টোবরের মাইনে, সঙ্গে মিলবে ২০ শতাংশ ডিএ? পুজোর আগে মোট কত টাকা পাবেন কর্মীরা
Recommended image3
Ajker Bangla Khabar Live: চিনে কীভাবে পৌঁছল মার্কিন F-35-এর যন্ত্রাংশ? তদন্তে পেন্টাগন, বাড়ছে উদ্বেগ
Recommended image4
আর কত দূরে গভীর নিম্নচাপ? বাড়ছে আতঙ্ক! দিঘা-মন্দারমণিতে সমুদ্র উত্তাল, উত্তরে অতি ভারী বৃষ্টি
Recommended image5
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নোটিস, মামলা নিম্ন আদালতে ফেরাল হাইকোর্ট
Related Stories
Recommended image1
Income Tax PAN Card: নাম, জন্মতারিখ নাকি ব্যাঙ্ক লিঙ্ক? প্যান কার্ডের কোন ভুলে আটকায় ট্যাক্স রিফান্ড
Recommended image2
Ayushman Bharat: হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved