US Iran Conflict 2026: ট্রাম্পের দাবি, “ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত। ওরা আসলে বোকা। ওদের কিছু সমস্যা রয়েছে। গত ৪৭ বছর ধরে ওরা পশ্চিম এশিয়ায় দাপট দেখাচ্ছে। কিন্তু এখন আর সেই দাপট দেখানোর জায়গায় ওরা নেই। কারণ, ওদের হাতে কিছুতেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। এটাই আমরা চাই। আর সেই জন্যই আমি আছি।"
US Iran Conflict 2026: বুধবার রাতেই হবে জোরদার হানা? সংঘর্ষ বিরতি বাতিল করেই এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার পরেই তিনি জানিয়ে দেন, তেহরানকে নিয়ে কতটা অসন্তুষ্ট আমেরিকা। তাদেরকে জঞ্জাল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টির প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবারই তাঁকে সমাধিস্থ করার কথা। এবার সেই আবহেই ট্রাম্প বুধবার রাতে, আবার হামলার হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কার্যত, নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার রাতেই হবে জোরদার হানা?
তুরস্কের আঙ্কারায় নেটোর সম্মেলনের মাঝে ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান, ‘‘গত রাতে ওদের উপর কড়া আঘাত হেনেছি। আজ সম্ভবত ওদের উপর আবার জোরদার হামলা চালানো হবে। আমি ওদের ছোট্ট হুঁশিয়ারি দিয়ে রাখব, আজ রাতে ওদের কঠিন আঘাত করতে চলেছি। কারণ, ওরা খুব খারাপ আচরণ করছে।’’
আসলে মঙ্গলবার, হরমুজ় প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। তারপরেই আমেরিকা দাবি করে বসে, এই হামলার নেপথ্যে রয়েছে আইআরজিসি। ঐ জাহাজগুলির মধ্যে একটি ছিল ভারতমুখী। সেই ঘটনার কয়েক ঘণ্টা পরেই, বুধবার ভোর থেকে (স্থানীয় সময়) ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। যদিও পাল্টা বাহরিন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের পর হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্পের দাবি, “ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত। ওরা আসলে বোকা। ওদের কিছু সমস্যা রয়েছে। গত ৪৭ বছর ধরে ওরা পশ্চিম এশিয়ায় দাপট দেখাচ্ছে। কিন্তু এখন আর সেই দাপট দেখানোর জায়গায় ওরা নেই। কারণ, ওদের হাতে কিছুতেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। এটাই আমরা চাই। আর সেই জন্যই আমি আছি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


