দিল্লি থেকে কুয়ালামপুর যাচ্ছিল একটি বিমান মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী মধ্যরাতে কলকাতা বিমানবন্দর জরুরি অবতরণ করে বিমানটি অসুস্থ যাত্রী ভর্তি শহরের একটি বেসরকারি হাসপাতালে

বিমান তখন মাঝ আকাশে। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ করলেন পাইলট। অসুস্থ ওই যাত্রী ভর্তি শহরের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দমদম বিমানবন্দরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তখন মধ্য়রাত। কলকাতার আকাশে হাজির এয়ার এশিয়ার একটি বিমান। দিল্লি থেকে ইন্দোনেশিয়ার কুয়ালামপুরে দিকে যাচ্ছিল বিমানটি। বিমানটির দমদম বিমানবন্দরে নামার কথা ছিল না। কিন্তু আচমকাই মাঝ আকাশে ঘটল বিপত্তি। বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী! জানা গিয়েছে, প্রথমে বিমানে চিকিৎসা করে তাঁকে সুস্থ করে তোলা চেষ্টা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে মাহমুদ সামালি সলিউউদ্দিন নামে ওই যাত্রী আরও অসুস্থ হয়ে পড়েন। শেষপর্যন্ত পাইলটকে ঘটনাটি জানান বিমানের কর্মীরা। পাইলট আর ঝুঁকি নেননি। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরের এটিসি-এ জরুরি অবতরণে বার্তা পাঠান তিনি। কলকাতা বিমানবন্দর সূ্ত্রে খবর, বুধবার রাত ২টো ৫ মিনিটে দমদমে জরুরি অবতরণ করে এয়ার এশিয়ার কুয়াললামপুরগামী বিমানটি। নিয়মাফিক বিমান থেকে মাহমুদ সামালি সলিউউদ্দিন নামিয়ে আনা হয়। প্রথমে বিমানবন্দরেই তাঁর চিকিৎসা করা হয়। শেষপর্যন্ত অবশ্য ওই যাত্রীকে ভর্তি করতে হয় হাসপাতালে। এদিকে রাত ৩টে নাগাদ দমদম থেকে ফের গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় এয়ার এশিয়ার বিমানটি। শেষ খবর অনুযায়ী, এখনও বিমানে অসুস্থ যাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এই ঘটনার জন্য দমদম বিমানবন্দর থেকে বিমান চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।