সিঙ্গুর আন্দোলনের গোপন কথা ফাঁস, একান্ত সাক্ষাৎকার বিস্ফোরক সোনালী গুহ

শুধু দিদি-ভাইপো খাবে সেটা তো হতে পারে না... তোলামূল তত্ত্বে মমতার এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ সোনালী গুহর বড় দাবি। এশিয়া নেটের একান্ত সাক্ষাৎকার 

Share this Video

এক সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সবচেয়ে কাছের নেত্রী ছিলেন তিনি। দিদি যেখানে, সোনালীও সেখানে। চারবারের বিধায়ক, ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ। সেই সোনালী গুহ এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে। তাঁর একান্ত সাক্ষাৎকার নিলেন এশিয়া নেট বাংলার প্রতিনিধি সঞ্জয় পাত্র। মমতা থেকে সিঙ্গুর আন্দোলন, বুদ্ধদেব ভট্টাচার্য সোনালীর স্মৃতিকথা ধরা পড়ল এই সাক্ষাৎকারে। সিঙ্গুর আন্দোলন নিয়ে বেশ কয়েকটি গোপন কথাও ফাঁস করলেন সোনালী। তৃণমূল কীভাবে তোলামূলে পরিণত হল সেটাও বোঝালেন দিদির একদা সৈনিক থেকে Sonali Guha।

Related Video