ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় বিধাননগর  পুলিশবন্ধ করা হচ্ছে ভিআইপি রোডের প্রতিটি ফুটব্রিজচতুর্থী  থেকে বন্ধ করা হচ্ছে৮টি বিশষ দল নজরদারিতে চালাতে

বিধাননগর এলাকার মধ্যে সব বড় পুজোগুলোর নিরাপত্তা এবার আরও জোরদার করলো বিধাননগর সিটি পুলিশ। চতুর্থীর দিন বিকেল ৩টে থেকে বন্ধ করে দেওয়া হবে ভিআইপি রোডের প্রতিটি ফুটব্রিজ। শ্রীভূমির পুজোকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত গ্রহণ করলো বিধাননগর পুলিশ। সাংবাদিক সম্মেলন করে বিধাননগর পুলিশের ডিসি হেড কোয়ার্টার কুনাল আগারওয়াল জানান, 'বিধাননগর এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুজো শ্রীভূমি'। সেই কথা মাথায় রেখে এই বছর শ্রীভূমিতে মোতায়ন করা হচ্ছে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী, কুইক রেসপন্স টিম। সাধারণ পোশাকে থাকবে মহিলা পুলিশও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 ভিড়ের মধ্যে কোনো অপরাধ হলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ বাহিনী। এছাড়াও গোলাঘাটা এবং বাঙ্গুরে নির্দিষ্ট পার্কিং এলাকা করা হয়েছে। সেখানে গাড়ি রেখে লেকটাউন আন্ডার পাস বা গোলাঘাটা আন্ডার পাস ব্যবহার করে শ্রীভূমিতে পৌঁছাতে পারবেন দর্শকরা। শ্রীভূমি ছাড়াও অন্যান্য বড় পুজো গুলোতেও এই ধরণের পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিধাননগর জুড়ে যাতে পুজোর সময় কোনো অপরাধ না সংঘটিত হতে পারে তার জন্যে ৮টি দল তৈরি করা হয়েছে। এই দল সল্টলেক এবং ভিআইপি এলাকায় রাতে এবং দুপুরে টহলদারী চালাবে। শ্রীভূমিতে নিরাপত্তার জন্য ড্রোনও ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছেন বিধাননগর পুলিশের ডিসি হেড কোয়ার্টার কুনাল আগারওয়াল।