নাগরিকত্ব প্রসঙ্গ নিয়ে এবার সরব হলেন টলিউডের বিশেষ ব্যক্তিত্বরা দেশপ্রিয় পার্ক থেকে মেনকা সিনেমা হল পর্যন্ত মিছিল করলেন তাঁরা  দেশের সাম্প্রতিক পরিস্থিতি  নিয়ে ক্ষোভ উগড়ে দেন এই শিল্পীরা মোদী  সরকারের বিরুদ্ধে কেন রাস্তায় নামলেন তাঁরা   


ছাত্রদের ওপর হামলা, নাগরিকত্ব প্রসঙ্গ নিয়ে এবার সরব হলেন টলিউডের বিশেষ ব্যক্তিত্বরা । দেশপ্রিয় পার্ক থেকে মেনকা সিনেমা হল পর্যন্ত মিছিল করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দেশে ছাত্র আন্দোলনের পর নেমেছিলেন বুদ্ধিজীবীরা। এবার এর নাগরিকত্ব আইনের বিরোধিতায় নামলেন টালিগঞ্জের অভিনেতা ও কলাকুশলীরা। সম্প্রতি মিছিল করেছিলেন রাজ্য়ের নাট্যকর্মীরা। নাগরিকত্বের বিরোধিতায় পদযাত্রা করায় তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। এদিন একইভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষদের মিছিলে হাঁটলেন অনির্বাণ ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র, অনীক দত্ত, চন্দন সেন, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো ব্যস্তিত্বরা।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদী মিছিলে পা মেলাতে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে উপস্থিত ছিলেন এই অভিনেতা কলাকুশলীরা। পদযাত্রায় একেবারে প্রথমে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সৌরভ পালোধি ছাড়াও টেলিভিশনের বহু ব্ক্তিত্ব। শনিবার বিশিষ্টদের এই মিছিল শুরু হয়েছিল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে। এরপর টালিগঞ্জ ফাঁড়ি হয়ে পায়ে পায়ে এই প্রতিবাদী মিছিল পৌঁছল মেনকা সিনেমাহলের সামনে।

এদিন মিছল থেকে সুরকার দেবজ্য়োতি মিশ্র বলেন, দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। যা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কোনওভাবেই এনআরসি, সিএএ, এনপিআর নয় করতে দেওয়া যাবে না। একই কথা বলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি বলেন, সিএএ আইন দেশের নাগরিকের জন্য় ভালো নয়। জনতাই সরকার নির্বাচন করে। তাহলে একটা সরকার জনগণের ভালো হবে না এরকম আইন কী করে প্রণয়ন করে। এদিন মিছিলে দেখা যায় অনীক দত্তকে। এদিন মিছিলে তাঁর গলাতেও ছিল প্রতিবাদী সুর। পরিচালক বলেন, জেএনইউ ছাত্রদের মেধা আছে, বুদ্ধি আছে তা বুঝতে পেরেই এসব ঘটনা ঘটিয়েছে ওরা। 

এদিকে শনিবারই পাশকুঁড়ায় অভিনন্দনযাত্রায় গিয়ে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ফের কটাক্ষ করেন বাংলার বুদ্ধিজীবীদের। তিনি বলেন, রাজ্যে এত বুদ্ধিজীবী হয়ে গিয়েছে যে ন্যায়নীতির জ্ঞান দিয়ে দিয়ে কান ঝালাপালা করে দিচ্ছে। আজকাল তো রাস্তায় নামিয়ে নামিয়ে বুদ্ধিজীবী তৈরি করা হচ্ছে।