শুক্রবার সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা। উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্য়ে পারদ চড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর সাত বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।  

শুক্রবার সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্য়ে পারদ চড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর সাত বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এদিকে ভারতের ৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণে ডিজেলের দাম স্থিতিশীল থাকলে মার্চ মাসে তা ব্যাপক হারে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সারা দেশে শেষবার পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন হয়েছিল একুশ সালের ৪ নভেম্বর। তারপর দেখতে দেখতে এদিন ১৮ ফেব্রুয়ারি। কোথায় দাঁড়িয়ে জ্বালানির দাম।কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, চলুন জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।মুম্বইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।উল্লেখ্য, দেশের রাজধানীতে ইতিমধ্যেই পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছে দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমছে।

আরও পড়ুন, মাধ্যমিক অ্য়াডমিট কার্ড দেওয়া হবে কবে, রাজ্যের স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল পর্ষদ

 শুক্রবার আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, আগ্রাতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৭ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। ভুবেনেশ্বরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬২ পয়সা। আমেদাবাদে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

প্রসঙ্গত, কলকাতা সহ সারা দেশে ১০০ দিন পারে করে পেট্রোল-ডিজেলের দাম একই জায়াগায় দাঁড়িয়ে রয়েছে। শুক্রবার ১০৬ তম দিনেও কার্যত জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সাত বছরে শীর্ষে পৌছেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে। অক্টোবার ২০১৪ সালের পর এটাই সর্বোচ্চ। তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। কালিপুজোর আগে পেট্রোল-ডিজেলের দামের ওপর আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। তারপর পেট্রোল ও ডিজেলের উপর ৫ এবং ১০ টাকা কমানো হয়। যদিও এমন সুবিধা সব শহর পায়নি।তবে এই সুযোগগুলি দেশের সব রাজ্যগুলি পায়। অবিজেপি রাজ্যগুলিতে দাম কমেনি। এদিকে ফের যদি দেশ জুড়ে তেলের দাম বাড়ে, তাহলে মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে পারে বলে চাপানউতোর রাজনৈতিক মহলে।