রবিবার সকালে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য ধার্য করেছে দেশের সরকারি তেল সংস্থা । রাশিয়া-ইউক্রেনের  যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি  কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল জেনে নেওয়া যাক। 

রবিবার সকালে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) নতুন মূল্য ধার্য করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine War) যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই তেলের দামে বিস্ফোরণ (Oil Price) ঘটে। যার জেরে সারা বিশ্বই জ্বালানি নিয়ে কমবেশি চিন্তায় রয়েছে। কারণ এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব অনেকদেশের উপরেই পড়বে।এহেন পরিস্থিতিতে কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।মুম্বইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা। আগ্রাতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। 

আরও পড়ুন, আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার, নেই বৃষ্টি, লাফিয়ে পারদ চড়ার পূর্বাভাস

আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী,ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৭ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। ভুবেনেশ্বরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬২ পয়সা। আমেদাবাদে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

আরও পড়ুন, আগামী ৭ মার্চ শুরু মাধ্যমিক, কোভিড বিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আগাম প্রস্তুতি প্রশাসনের

 প্রসঙ্গত, বিশ্বের এই দুই শক্তিশালী দেশ রাশিয়া-ইউক্রেনে যুদ্ধ বাধলে ভারতে তথা সারা বিশ্বেই যে দ্রব্যমূল্যে বড়সড় প্রভাব পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে গম পর্যন্ত বিভিন্ন পণ্য়ের দাম অদূর ভবিষ্যতে বাড়বে বলে অনুমান বিশেষজ্ঞদের। গত সপ্তাহে বৃহস্পতিবার এশিয়ায় মার্কিন অপরিশোধিত ফ্উচার ব্যারেল প্রতি ৯৫.২১ ডলারে লেনদেন হয়েছে। যা ৩.৩৮ শতাংশ বেড়েছে। রাশিয়া প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম রপ্তানিকারক। এবং অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। বিশেষজ্ঞরা মনে করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এবং তেল ও গ্যাসের রপ্তানি বন্ধ করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তেল এবং গ্যাসের দাম আকাশ ছুঁয়ে যাবে। এটি মূলত বিশ্বব্যাপী অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। তাই স্বাভাবিকভাবেই সবদিকে ভেবেই উদ্বেগে রয়েছে সারা বিশ্ব।