রবিবার উদ্ধোধন ইস্ট-ওয়েস্ট ফুলবাগান মেট্রো   ফুলবাগান-সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো মাঝে করোনা এসে পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল   শহরে নতুন করে চালু পাতালে কোনও স্টেশন

দীর্ঘ ২৫ বছর পরে আবার নতুন করে চালু হবে পাতালে কোনও স্টেশন। এবার জুড়তে চলেছে ফুলবাগান, পাতাল পথে মেট্রো পরিষেবায়। রবিবার উদ্ধোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট ফুলবাগান মেট্রো। ভার্চুয়ালি ওই স্টেশনের উদ্ধোধন করবেন কেন্দ্রীয় রেল মন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, কলকাতায় দু-এক পশলা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস


 শহর কলকাতায় দীর্ঘ ২৫ বছর পরে আবার নতুন করে চালু হবে পাতালে কোনও স্টেশন। তাই কেএমআরসিএল এবং কলকাতা মেট্রো রেল উভয় পক্ষই উত্তেজিত কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ঘিরে। উল্লেখ্য়, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। কথা ছিল ৩ মাস আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন। তবে করোনা এসে সেই পরিকল্পনা ভেস্তে গেল। তবে ভেতরে ভেতরে সব প্রস্তুতি সেরে রাখা হয়েছিল।

আরও পড়ুন, 'ধর্ষণ রোধে, নারীদের দাও ফাঁসি', হাথরস গণধর্ষণ কাণ্ডের পর বিস্ফোরক গানের লাইনে তসরিফ খান


সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়ার পরেই ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করবে। এই অংশে সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা চলছে প্রতি মুহূর্তে।এছাড়া স্বয়ংক্রিয় বাকি সমস্ত পরীক্ষার কাজ শেষ বলে সংস্থা সূত্রে খবর। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি মেট্রো চালিয়ে ইতিমধ্যেই ট্রেনিং সেরে ফেলেছেন চালকেরা। তাই সুড়ঙ্গ পথে আর নতুন করে সেই পরীক্ষা করতে হবে না।