শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা  বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের  দার্জিলিং কালিম্পংয়ে  বিশেষ করে শনিবার সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.০  ডিগ্রি সেলসিয়ার্স 

শনিবার ভ্যাপসা গরম কাটিয়ে বিকেলের শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলায়। উল্লেখ্য, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, 'মারণ খেলা বন্ধ হোক তৃণমূল', গাড়িতে হামলার পর ক্ষোভ উগরে দিলেন BJP প্রার্থী পায়েল সরকার

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার রাতেও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল থেকে সন্ধের দিকে শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ তারিখে সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। তবে মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। উল্লেখ্য,গত সপ্তাহে রবিবার সন্ধেবেলাতেই বদলেছিল আবহাওয়া। ভ্যাপসা গরম কাটিয়ে সন্ধেবেলাই বইতে থাকে ঝোড়ো হাওয়া। মুহূর্তেই হয় পারদ পতন-আর ছিটে ফোঁটা বৃষ্টি। সোমবার সারাদিন তার জেরেই ঠাণ্ডা ছিল আবহাওয়া। তবে মঙ্গলবার থেকেই ফের গুমোট গরমের দাপট শুরু হয় রাজ্যে। বাড়তে থাকে আর্দ্রতা জণিত অস্বস্তি। তবে ফের স্বস্তির খবর শোনাল কলকাতা আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, 'কোচবিহারের ঘটনা দুঃখজনক', মৃতের পরিবারের প্রতি সমবেদনা মোদীর

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।