
Chorbagan Stampede: পুজো দেখতে যাওয়াই কাল হল শ্রীপর্ণার! বৈদ্যবাটির বাড়িতে হাহাকার, শোকে পাথর
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো বিপর্যয়ে (Chorbagan Sarbojonin Incident) এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। মারা গেছেন হুগলীর বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দার। মর্গ থেকে দেহ নিয়ে বাড়ির পথে পরিবার
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো বিপর্যয়ে (Chorbagan Sarbojonin Incident) এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) তরফে মৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন মহিলা, ৫ জন পুরুষ এবং ৭ বছরের এক শিশু রয়েছে। কলকাতা, নদিয়া ও হুগলি-সহ বিভিন্ন এলাকা থেকে ঠাকুর দেখতে আসা মানুষের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায়। এমনকী বিহার থেকে প্রথমবার দুর্গাপুজো দেখতে এসে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে।