বছরের শুরুতেই শীতের বাধা পশ্চিমী ঝঞ্জা  তাপমাত্রা বেড়ে হল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস    ৭ তারিখ পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে  এই তাপমাত্রা বেড়ে যেতে পারে ১৭ ডিগ্রিতে 

শনিবার সারাদিন আকাশ পরিষ্কার, বেলা বাড়লেই কাটবে কুয়াশা। নতুন বছর পড়তেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুতেই শীতের বাধা পশ্চিমী ঝঞ্জা। উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্চার জন্য শীত বাধা পড়ল। শহরের তাপমাত্রা বেড়ে হল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, কলকাতায় সকালে সামান্য কুয়াশা হলেও পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তর পশ্চিম এর শীতল হাওয়া ঢুকছে। গত কয়েকদিন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তুষারপাতের ফলে শীতল বাতাস আসছে উত্তর-পশ্চিম দিক থেকে। তাই পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে । পরিস্থিতির বদল হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্যায়,জানিয়েছেন। বছরের শুরুতেই শীতের বাধা পশ্চিমী ঝঞ্জা। উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্চার জন্য শীত বাধা পড়ল। তাপমাত্রা বেড়ে হল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ তারিখ পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে। ৬ থেকে ৭ তারিখ নাগাদ এই তাপমাত্রা ১৭ ডিগ্রিতে বেড়ে যেতে পারে। রাত ও দিন এর তাপমাত্রা দুটো ই বাড়বে। দিনের বেলায় গরম অনুভূতি হবে।

হাওয়া অফিসের খবর অনুযায়ী,কনকনে ঠান্ডার শৈত্যপ্রবাহ জেলায়-জেলায়। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। নুন্যতম তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক ৪৫ শতাংশ এবং ন্যুনতম ৪৩ শতাংশ। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। নুন্যতম তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। কলকাতার নুন্যতম তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যুনতম ৩৬ শতাংশ।