- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Skin Care: ব্রণের সমস্যায় মুশকিল আসান, ঘরোয়া উপাদানেই রাখুন ভরসা, ম্যাজিক দেখবেন নিমেষেই
Skin Care: ব্রণের সমস্যায় মুশকিল আসান, ঘরোয়া উপাদানেই রাখুন ভরসা, ম্যাজিক দেখবেন নিমেষেই
Skin Care Tips: গরম হোক কিংবা বর্ষা। ব্রণের সমস্যায় জেরবার? ঘরোয়া কিছু টিপস অনুসরণ করলেই মিলতে পারে এই সমস্যার সমাধান। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বরফ
রুমালে জড়িয়ে ব্রণর জায়গায় বরফ চেপে ধরে রাখুন কিছু ক্ষণ, সরাসরি ত্বকে দেবেন না। বরফ প্রদাহ কমায়, রক্তনালিগুলিকে সঙ্কুচিত করে। ফলে ফোলাভাব ও ব্যথা কমে যায়। একটি পরিষ্কার কাপড়ে বা নরম কাপড়ে এক টুকরো বরফ জড়িয়ে সরাসরি ব্রণের উপর ৫-১০ মিনিটের জন্য রাখুন। প্রতি ঘণ্টায় এক বার করে করতে পারেন। সরাসরি ত্বকে বরফ লাগাবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে, যা ব্রণর জীবাণু ধ্বংস করতে পারে। ত্বকে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণে যদি ব্রণর সমস্যা বাড়ে, তা হলে টি ট্রি অয়েল ব্যবহার করে দেখতে পারেন। তুলোয় করে এক ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে সরাসরি ব্রণের উপর লাগান। আবার ১:৯ অনুপাতে জলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
মধু
মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের সংক্রমণ কমাতে এবং প্রদাহ নাশ করতে পারে। সামান্য মধু নিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
গ্রিন টি
গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। একটি গ্রিন টি ব্যাগ গরম জলে ডুবিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা টি ব্যাগটি ব্রণের উপর ৫-১০ মিনিটের জন্য রাখুন। আপনি ঠান্ডা গ্রিন টি দিয়ে মুখ ধুতেও পারেন। এতেও কাজ হবে।
টুথপেস্টে
কিছু টুথপেস্টে বেকিং সোডা বা অ্যালকোহল থাকে যা ব্রণকে শুকাতে সাহায্য করতে পারে। তবে এটি খুব বেশি শুষ্ক করে দিতে পারে এবং সবার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে। সাদা টুথ পেস্ট ব্যবহার করবেন, জেল নয়। খুব সামান্য সাদা টুথপেস্ট ব্রণের উপর লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে এটি জ্বালা সৃষ্টি করতে পারে, তাই সাবধানে ব্যবহার করুন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ব্রণের সমস্যায় প্রদাহ কমাতে এবং নিরাময় প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করে। তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি ব্রণের উপর লাগান এবং ৩০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার ব্যবহার করতে পারেন। এতে অনায়াসেই মিলবে ব্রণের সমস্যা থেকে মুক্তি।
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

