MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • ৫ মিনিট ব্যয় করে ত্বকে আনুন জেল্লা, রইল ত্বক ডিটক্স করার বিশেষ টোটকা, জেনে নিন কী করবেন

৫ মিনিট ব্যয় করে ত্বকে আনুন জেল্লা, রইল ত্বক ডিটক্স করার বিশেষ টোটকা, জেনে নিন কী করবেন

ত্বক উজ্জ্বল করতে চান সকলেই। এই কারণে নানান রাসায়নিক উপাদান ব্যবহার করেন প্রায় সকলেই। কেউ নিত্য নতুন পণ্য কেনেন। তো কেউ নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করান। এবার ত্বকে জেল্লা আনতে ত্বক ডিটক্স করুন। জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেবেন। রইল বিশেষ টোটকা।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 04 2022, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : others

দূষণ, ক্লান্তি, সূর্য রশ্মি ও অত্যাধিক জাঙ্ক ফুড খাওয়ার কারণে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তেমনই নিত্য নতুন পণ্য ব্যবহারে ত্বকে ক্ষতি হয়ে থাকে। স্কিন ডিটক্স করার মাধ্যমে এই সকল খারাপ উপাদান বের করে দেওয়া হয়।

210
Image Credit : others

স্কিন ডিটক্স করতে যেমন পার্লারের দারস্থ হতে পারেন তেমনই ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি ঘরোয়া প্যাকের হদিশ। এমনিতেও ত্বকের যত্নে আমরা অনেকেই ঘরোয়া টোটকার ওপর ভরসা রাখি। এবার ত্বকের যত্নে ঘরোয় উপায় ডিটক্স করুন। 

310
Image Credit : others

সবজির রস খেলে স্কিন ডিটক্স করতে। প্রথমে পালং শাক, পুদিনা পাতা, ধনে পাতা নিন। ভালো করে ধুয়ে নিন। মিক্সিতে প্রথমে পালং শাক, পুদিনা পাতা, ধনে পাতা ব্লেন্ড করে নিন। এই সময় পরিমাণ মতো জল দেবেন। তারপর তা ছেঁকি নিন। এতে মেশান পাতিলেবুর রস। 

410
Image Credit : our own

গরম জল ও লেবু দিয়ে শরবত তৈরি করে খান। এটি ত্বককে ডিটক্স করে। দ্রুত ত্বকে আসবে জেল্লা। খালি পেটে এই শরবত খান। একটি গ্লাসে ঈষদুষ্ণ গরম জল নিন। তাতে মেশান পাতিলেবুর রস ও মধু। মিশ্রণটি পান করুন। প্রতিদিন এই শরবত পান করুন। 

510
Image Credit : our own

সামুদ্রিক নুন ও মধু দিয়ে বানাতে পারেন ডিটক্স প্যাক। মুখের ত্বক এক্সফোলিয়েটিং করার জন্য সামুদ্রিক নুন ও মধু দিয়ে বানান প্যাক। পরিমাণ মতো সামুদ্রিক নুন নিন। তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

610
Image Credit : our own

চাইলে মধু ও কফির স্ক্রাব ব্যবহার করতে পারেন স্কিন ডিটক্স করাতে। একটি পাত্রে ১ টেবিল চামচ কফি নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। মিশ্রণটি মুখে লাগান। হালকা করে ঘষে নিন। দূর হবে ত্বকে জমে থাকা নোংরা। মেনে চলুন এই বিশেষ টিপস। 

710
Image Credit : our own

নারকেল তেল ও জলপাই তেল দিয়ে ত্বক ডিটক্স করতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ নারকেল তেল ও জলপাই তেল নিন। এটি দিয়ে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে ধুয়ে নিন। এই তেল ত্বক ডিটক্স করবে। মিলবে উপকার। 

810
Image Credit : our own

অ্যাভোকাডো ও মধু দিয়ে বানানো প্যাক ত্বক ডিটক্স করতে পারে। প্রথমে অ্যাভোকাডো কেটে সবুজ অংশ বের করে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি মুখে লাগান। হালকা করে ঘষে নিন। দূর হবে ত্বকে জমে থাকা নোংরা। মেনে চলুন এই বিশেষ টিপস। 

910
Image Credit : Getty

ওটস ও কলা দিয়ে ডিটক্স করতে পারেন ত্বক। একটি কলা নিয়ে চটকে নিন। এবার তাতে মেশান ওটস। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। হালকা করে ঘষে নিন। দূর হবে ত্বকে জমে থাকা নোংরা। মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বক হবে ডিটক্স।

 

1010
Image Credit : Getty

কোকো পাউডার ও আমন্ড দিয়ে বানিয়ে ফেলুন। কয়েকটি আমন্ড নিয়ে একটি বাটিতে জল নিয়ে ডুবিয়ে রাখুনষ সারা রাত রাখার পর তা তুলে বেটে নিন। এবার তাতে মেশান কোকো পাউডার। মিশ্রণটি মুখে লাগান। হালকা করে ঘষে নিন। দূর হবে ত্বকে জমে থাকা নোংরা। মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বক হবে ডিটক্স। 
 

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মহিলাদের জন্য সোনার টপস, এই ডিজাইনগুলি কিনলে স্ত্রী মুগ্ধ হবেনই!
Recommended image2
পায়ের সৌন্দর্য বাড়াতে কালো পুঁতির নুপুর, দেখে নিন দারুণ ডিজাইন
Recommended image3
Happy Rose Day: রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী, রইল এর স্বাস্থ্যগুণের খোঁজ
Recommended image4
মুখের মতোই সুন্দর হোক হাত: হ্যান্ড মাস্ক এখন নতুন ট্রেন্ড, কেন পরবেন?
Recommended image5
ত্বকের বার্ধক্য রোধে হাইলুরনিক অ্যাসিড খুবই কার্যকরী, তবে কিভাবে মাখবেন নিয়ম জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved