MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • Skincare Tips: পুজোর মরশুমে রূপচর্চায় ব্যবহার করুন এই উপাদান, নিমেষেই পাবেন জেল্লাদার ত্বক

Skincare Tips: পুজোর মরশুমে রূপচর্চায় ব্যবহার করুন এই উপাদান, নিমেষেই পাবেন জেল্লাদার ত্বক

Skin Care Tips: সামনেই উৎসবের মরশুম। পুজোর সময় ত্বকের জেল্লা বাড়াতে এখন থেকেই শুরু করুন বাড়ি বসে রূপচর্চা। মেনে চলুন সার্বিক রূপরুটিন। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 25 2025, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ত্বকের আর্দ্রতা রক্ষা
Image Credit : Getty

ত্বকের আর্দ্রতা রক্ষা

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নানারকম প্রসাধনী-কসমেটিক জিনিসের ব্যবহার ছাডা়ও যেটা সবথেকে বেশি জরুরি তা হল ঘুম। বাইরে হাজারটা রূপচর্চার জিনিস কিনলেও ফল পাবেন তখনই যখন দেখবেন ঠিকঠাক ঘুম হচ্ছে। ত্বকের সৌন্দর্য রক্ষায় পর্যাপ্ত ঘুম আমাদের জন্য অপরিহার্য। প্রতিদিন চেষ্টা করুন ৭-৮ ঘন্টা ঘুমানোর। এতে শরীর-মন দুটোই ভালো থাকে। নিজেকেও লাগবে রিফ্রেশ। 

26
পর্যাপ্ত জল পান করুন
Image Credit : Getty

পর্যাপ্ত জল পান করুন

সুস্থ ত্বক পেতে এবং ত্বকের যত্নে জল খাওয়ার অভ্যাস করা অত্যন্ত জরুরি। এখন থেকেই প্রতিদিন পরিমাণ মতো জল খাওয়ার অভ্যাস করুন। সারাদিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। পর্যাপ্ত জল পান এবং সঠিক সময়ে ঘুমের অভ্যাস নানারকম ত্বকের সমস্যা সারিয়ে তুলতে সহায়ক।  

Related Articles

Related image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Related image2
Kolkata Metro Rail: বেসরকারিকরণের পথে হাঁটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রো?
36
জলীয় ফল ও সবজি রাখুন খাদ্যতালিকায়
Image Credit : Social Media

জলীয় ফল ও সবজি রাখুন খাদ্যতালিকায়

জল পানের সঙ্গে সঙ্গে খাবারের তালিকায় রাখুন রসালো ফল। রাখতে পারেন যে কোনও মরশুমি ফল বা সবুজ টাটকা শাকসবজি। এই মরশুমে শসা, বেলপেপার, আনারস নিয়ম করে খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও ত্বকের জেল্লা বাড়াতে পান করুন ডাবের জল। ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ। যা ত্বকের বলিরেখা কমায়, কালচে ভাব দূর করতে সাহায্য করে। 

46
নিয়মিত ত্বক ক্লেনজিং করুন
Image Credit : Getty

নিয়মিত ত্বক ক্লেনজিং করুন

পর্যাপ্ত ঘুম-জল পানের পাশাপাশি মুখ পরিস্কার করতে ব্যবহার করুন হালকা কোনও ক্লেনজার। মুখ ধোয়ার জন্য ব্যবহার করুন ঈষদুষ্ণ জল বা ঠান্ডা জল। খুব গরম জলে কখনও মুখ ধোবেন না। এতে ত্বক আরও অনুজ্জ্বল দেখায়। এছাড়াও ফোম বেসড বা অ্যান্টি ব্যাক্টেরিয়াল সুগন্ধ যুক্ত ক্লেনজার থেকে দূরে থাকুন।  তবে ত্বক পরিস্কার করতে গিয়ে অতিরিক্ত কিছু করতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। 

56
ত্বকের ময়েশ্চারাইজিং জরুরি
Image Credit : Getty

ত্বকের ময়েশ্চারাইজিং জরুরি

ক্লেনজিং এর পরে ত্বকের যত্নে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি তা হল ত্বককে ভালো মতো ময়েশ্চারাইজিং করা। কারণ, ত্বকের আর্দ্রতা রক্ষায় ময়েশ্চারাইজিং ভীষণ জরুরি। শুধু তাই নয়- আপনার ত্বকের জন্য যে ময়েশ্চারাইজিং উপযোগী সেটাই ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও রূপরুটিনে কখনও ভুলবেন না সানস্ক্রিনের ব্যবহার এবং ফেসওয়াশ দিয়ে রাতে শোওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে মুখ পরিস্কার করা। 

66
মুখে ব্যবহার করুন শসা-অ্যালোভেরার মিশ্রণ
Image Credit : Getty

মুখে ব্যবহার করুন শসা-অ্যালোভেরার মিশ্রণ

এছাড়াও মুখের ত্বকের যত্নের জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক শসা-অ্যালোভেরার মিশ্রণ। কোনও দিন রাতে সময় পেলে স্লিপ্ং মাস্ক হিসেবে মুখের ত্বকে ব্যবহার করতে পারেন এটি। এরজন্য একটি মিক্সিতে শসা ভালে করে গ্রেট করে নিয়ে তাতে -অ্যালোভেরা জেলের মিশ্রণ মিশিয়ে মুখে-গলায়, ঘাড়ে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলবেন। 

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
সোনা-রুপো নয়, ৬টি বানজারা গয়নায় হয়ে উঠুন ফ্যাশনেবল
Recommended image2
চুল মজবুত করতে দই কাজ করে ম্যাজিকের মতো, জানুন কীভাবে
Recommended image3
১০টি হালকা সোনার পেন্ডেন্টের ডিজাইন, যা দেখতে ভারী মনে হবে
Recommended image4
Rajasthani Earrings: রাজস্থানী কানের ৭ ডিজাইন, দেবে রাজকীয় আভিজাত্য
Recommended image5
One Gram Gold: কম বাজেটে সেরা ডিজাইন, ১ গ্রাম সোনায় ৭টি দারুণ লকেট
Related Stories
Recommended image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Recommended image2
Kolkata Metro Rail: বেসরকারিকরণের পথে হাঁটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রো?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved